Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাত্র আট বছর বয়সেই সর্বাধিক আয় ইউটিউবে! আয়ের পরিমাণ জানলে আপনিও অবাক হবেন
কেউ যদি আপনার শৈশব সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনার উত্তর কি হবে? আমি নিশ্চিত আপনি নস্টালজিয়ায় ফিরে যাবেন এবং তখন আপনি কীভাবে খেলনাগুলি নিয়ে খেলতেন, কী কী করতেন, তা মনে পড়বে। প্রতিটি শিশুই তার শৈশবকালে খেলাধূলা করে এবং পড়াশুনা বাদ দিয়ে অতিরিক্ত খেলাধূলা করার জন্য মা-বাবার কাছে বকাও খায়। কিন্তু, যদি আপনি শোনেন যে, একজন বাচ্চাকে খেলনা নিয়ে খেলার জন্য পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে কি আপনি অবাক হবেন না! টেক্সাসের আট বছরের বালক রায়ান কাজি এর মূল উদাহরণ। আট বছর বয়সী এই বাচ্চার উপার্জন জানলে আপনি অবাক হবেন, প্রায় ২৬ মিলিয়ন ডলার অর্থাৎ ১৮৫ কোটি টাকা!

রায়ান কাজি নামক এই বাচ্চাটি একজন ইউটিউবার, যে বিভিন্ন খেলনা পর্যালোচনা করে রিভিউ দেয়। তার চ্যানেলের ২৩ মিলিয়ন সাবস্ক্রাইবারও রয়েছে। ফোর্বস অনুসারে, তার উপার্জন ২০১৯ সালে তাকে সর্বাধিক বেতনের ইউটিউবারে পরিণত করেছে। ২০১৮ সালেও রায়ান ইউটিউবে সর্বাধিক উপার্জন করেছিল।
রায়ানের যখন তিন বছর বয়স, তখন প্রথম খেলনা পর্যালোচনা করা শুরু করে সে। এখন অনুমান করা হয়, রায়ানের মোট উপার্জন তাকে নিজস্ব খেলনার দোকান খুলতে সহায়তা করতে পারে। এই বাচ্চাটির প্রায় ১০০টিরও বেশি খেলনা রয়েছে।
দেখুন ভিডিয়ো
ইউটিউবে তাঁর কাজ ছাড়াও রায়ান নিকেলোডিওন শোয়ের একটি অংশ। আরও অনেক বাচ্চা আছেন যারা ইউটিউবে খেলনা পর্যালোচক হিসেবে কাজ করেন। তবে, সর্বোপরি রায়ানের সর্বাধিক উপার্জন রয়েছে।



Click it and Unblock the Notifications