Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুজোর বাসন কালচে হয়ে গিয়েছে? ঝকঝকে করবেন কী ভাবে? রইল ঘরোয়া টিপস
নিত্যদিনের ঘরোয়া পুজোয় খুবই কম বাসনকোসন লাগে। সাধারণত স্টিলের ছোটো ছোটো থালা বাসনেই কাজ হয়ে যায়। কিন্তু বাড়িতে বিশেষ কোনও পুজো থাকলে সযত্নে তুলে রাখা কাঁসা, রুপো, তামা ও পিতলের জিনিসপত্র বার করতেই হয়।
অনেক দিন পর পুজোর জিনিসগুলি বার করে দেখা যায় সেগুলি কালচে হয়ে গিয়েছে। আর পুজোর জিনিস ঝকঝকে না হলে দেখতে মোটেই ভালো লাগে না। কিন্তু পরিষ্কার করবেন কী ভাবে? জেনে নিন পুজোর বাসনকোসন ও দেবমূর্তি পরিষ্কার করার সহজ উপায়।

তামার জিনিস - পূজার ঘরে তামার অনেক জিনিসপত্র থাকে। একটা সময়ের পর তামার জিনিসগুলির স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। তামার জিনিসের উজ্জ্বলতা ফেরাতে এক টুকরো পাতিলেবুই যথেষ্ট। অর্ধেক লেবুতে নুন মাখিয়ে তামার বাসন বা মূর্তিতে ভালো ভাবে ঘষুন কিছুক্ষণ। তারপর জলে ধুয়ে নিন। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গেছে! এ ছাড়া, তামার ওপর ভিনেগারও ব্যবহার করতে পারেন। লবণের সঙ্গে ভিনেগার মিশিয়ে তামার ওপর ঘষুন। তারপর জলে ধুয়ে নিন।
তামার বাসন পরিষ্কার করতে তেঁতুলও কাজে লাগাতে পারেন। এক কাপ জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। এই তেঁতুল জল হাত দিয়ে পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর স্ক্রাবার বা নারকেল ছোবড়া দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই ঝকঝকে হয়ে উঠবে আপনার সাধের তামার বাসন।
পিতলের জিনিস - পূজার ঘর পিতল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। পিতলের প্রচুর জিনিসপত্র এবং দেবমূর্তিও থাকে। পিতলের জিনিস পরিষ্কার করার জন্য, অর্ধেক পাতিলেবুতে লবণ লাগিয়ে জিনিসগুলি ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
এক বালতি গরম জলে গুঁড়ো সাবান দিয়ে জিনিসগুলি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এক কাপ জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। এ বার তেঁতুল দিয়ে পিতলের জিনিসগুলি ভালো করে ঘষুন। ঘষা হয়ে গেলে জলে ধুয়ে নিন।
রুপোর জিনিস - রুপোর বাসনকোসন বা প্রতিমা পরিষ্কারের জন্য ছাই ব্যবহার করতে পারেন। ছাই দিয়ে ভালো করে ঘষে নিন রুপোর জিনিস। আর বাড়িতে ছাই যদি না থাকে, তাহলে টুথপেস্ট দিয়েও রুপোর পাত্র পরিষ্কার করা যায়।
জল গরম করে তাতে এক চামচ বেকিং সোডা আর এক টুকরো সিলভার ফয়েল দিয়ে দিন। এই জলে প্রায় কয়েক সেকেন্ড রুপোর জিনিস ডুবিয়ে রাখুন। একটু পরে জল থেকে তুলে নিলেই দেখবেন ঝকঝক করছে!
কাঁসার জিনিস - অর্ধেক পাতিলেবুতে ভালো করে নুন মাখিয়ে কাঁসার বাসনে ঘষে নিন। তারপর ২০ মিনিট এ ভাবেই রেখে দিন। এবার বাসনগুলি ভালো করে জলে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications