পিতলের বাসনে বিশ্রী কালো দাগ? ঘরোয়া উপায়ে ৫ মিনিটেই ঝকঝকে হবে!

সকলের বাড়িতেই কিছু না কিছু পিতলের বাসনপত্র থাকেই। শুভ আচার-অনুষ্ঠানে পিতলের থালা-বাটিরই ব্যবহার হয়ে থাকে। এছাড়া, পুজোর বাসনপত্র তো সাধারণত পিতলেরই হয়। তবে পিতলের বাসনপত্রের বড় সমস্যা হল সেগুলি দ্রুত কালচে রঙের হয়ে যায়। যা দেখতে একদমই ভালো লাগে না। শুধু সাবান জল দিয়ে ধুলে কালচে রঙ সহজে পরিষ্কারও হয় না।

তবে এমন কয়েকটি ঘরোয়া উপায় আছে, যেগুলোর সাহায্যে খুব সহজেই পিতলের জিনিস মাজলে তা একবারে নতুনের মত দেখাবে। আজ জেনে নিন এমনই কিছু কৌশল বা টিপস।

brass utensils cleaning tips

তেঁতুল

ঘরে তেঁতুল থাকলে তা দিয়েই পরিষ্কার করতে পারেন পিতলের বাসনকোসন। একেবারে ঝকঝক করবে। জলে খানিকটা পাকা তেঁতুল ভিজিয়ে রাখুন মিনিট দশেক। তারপর ভেজানো তেঁতুল দিয়ে পিতলের পাত্র কিছুক্ষণ ঘষে নিন। ১০ মিনিট এ ভাবেই রেখে দিন। তারপর জলে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা

বেকিং সোডা দিয়েও পিতলের বাসন ঝকঝকে করা যায়। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। পিতলের পাত্রে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে খানিকক্ষণ রেখে দিন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

ভিনেগার

ভিনেগারও এক্ষেত্রে খুব কাজে আসে। এক চামচ ভিনেগারে এক বা দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই পেস্টটি পিতলের বাসনে মাখিয়ে রেখে দিন ১০-১৫ মিনিট। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে পাত্রের কালচে ভাব চলে গিয়ে একেবারে ঝকঝকে হয়ে উঠবে।

লবণ এবং লেবু

পিতলের বাসনের উজ্জ্বলতা ফেরাতে লবণ ও লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রসে লবণ মিশিয়ে বাসনে ঘষে নিন। খানিকক্ষণ এ ভাবে রেখে দিন। তারপর জলে ধুয়ে ফেলুন। একেবারে নতুনের মতো ঝকমক করবে বাসন!

X
Desktop Bottom Promotion