Maha Ashtami Wishes: প্রিয়জনদের মহাষ্টমীর শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন এই মেসেজগুলি

Maha Ashtami Wishes in Bengali: কর্মব্যস্ততায় কাটে বছরের অধিকাংশ সময়। তার মাঝে দুর্গা পুজোর এই চারটে দিনই মানুষের জীবনে আলো নিয়ে আসে। জাতি-ধর্ম নির্বিশেষে সকলে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে। নতুন পোশাকে সেজে ওঠে আট থেকে আশি। রাত জেগে চলে প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া আর জমিয়ে আড্ডা। এ গলি ও গলি পেরিয়ে নিত্যনতুন থিমের সন্ধানে থাকে সকলে। এর পাশাপাশি স্যোশাল মিডিয়া এবং মেসেজে চলে শারদীয়ার শুভেচ্ছা বার্তার আদান-প্রদান।

দুর্গা পুজোর মহাষ্টমীর দিনটি সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিন অঞ্জলি দেওয়ার জন্য সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় জমান ভক্তরা। এই মহাষ্টমীতে আপনার প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন এই মেসেজগুলি।

Maha Ashtami Wishes

মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা (Maha Ashtami Wishes)

* সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

* এই দুর্গোৎসব আপনার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি। শুভ অষ্টমী!

* আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো ভালো কাটুক।

* মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে উঠুক। ধনসম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক আপনার জীবনে। শুভ মহাষ্টমী।

* এই মহাষ্টমীতে রঙিন হয়ে উঠুক আপনার জীবন। সব স্বপ্ন পূরণ হোক। জীবনে নেমে আসুক সুখের সময়। শুভ অষ্টমী।

* ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদ বেলা। মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।

* প্রার্থনা করি এই অষ্টমীতে আপনার জীবনের সব দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে। শুভ অষ্টমী!

* যত গ্লানি, যত হতাশা

সব কেটে যাকে দুর্গা পুজোর আলোর ছটায়।

শুভ মহাষ্টমী!

Story first published: Saturday, October 21, 2023, 15:09 [IST]
X
Desktop Bottom Promotion