Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই স্বপ্নগুলির কোনওটি যদি পর পর তিন দিন দেখেন তাহলে জানবেন আপনি বড়লোক হতে চলেছেন!
ই লেখায় বেশ কিছু স্বপ্নের পোস্টমর্টেম করার চেষ্টা চালানে হয়েছে। বোঝার চেষ্টা করা হয়েছে কীভাবে স্বপ্ন বাস্তবকে প্রভাবিত করে থাকে।
স্বপ্ন কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাইকোলজিস্টদের মতে প্রতিনিয়ত আমাদের কনসিয়াস এবং সাব-কনসিয়াস মাইন্ডের মধ্যে যে খেলা চলে,তারই ফল হল স্বপ্ন বা ড্রিম। তাই তো গভীর ঘুমে থাকাকালীন যে ছবি আমাদের মনের পর্দায় ফুটে ওঠে তার সঙ্গে বাস্তবের যোগ যে বেজায় গভীর, সে সম্পর্কে কোনও সন্দেহ নেই! তাই তো বলি বন্ধু, অনেকের মতো আপনিও যদি অনেক অনেক টাকার মলিক হতে চান, তাহলে এই প্রবন্ধটিতে চোখ রাখতে ভুলবেন না যেন!
আসলে এই লেখায় স্বপ্নের পোস্টমর্টেম করার চেষ্টা চালানে হয়েছে। বোঝার চেষ্টা করা হয়েছে কীভাবে স্বপ্ন বাস্তবকে প্রভাবিত করে থাকে। সেই সঙ্গে কোন কোন স্বপ্নের সঙ্গে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার যোগ রয়েছে, তার উপরও আলোকপাত করা হয়েছে। কারণ আপনি যদি এই স্বপ্নগুলি সম্পর্কে না জানেন, তাহলে বড়লোক হয়ে ওঠার স্বপ্ন দেখেও অন্ধকারে থেকে যাবেন। আর অন্ধকারে থাকলে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়ানোর জন্য পরিশ্রম করবেন কীভাবে! তাই তো বন্ধু এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া।
এখন প্রশ্ন হল, স্বপ্নে কী দেখলে বুঝে যাওয়া সম্ভব যে অনেক অনেক টাকার আগমণ ঘটতে চেলেছে আমাদের জীবনে?

১. কোনও দেবীকে দেখলে:
স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে ঘুমনোর সময় যদি কোনও দেবীর ছবি মনের পর্দায় ভেসে ওঠে, তাহলে জানবেন সফলতা এবং অর্থনৈতিক উন্নতি এল বলে। তাই তো এমন স্বপ্ন দেখলে জোর কদমে পরিশ্রম শুরু করতে দেরি করবেন না যেন! কারণ প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, শ্রী এ পি জে আবদুল কালাম সব সময় বলতেন, "পরিশ্রম, ধৈর্য এবং সফল হওয়ার জেদ, এই তিনটি উপাদান হল সফলতার চাবিকাঠি!"

২. স্বপ্নে আসা সুন্দরি:
কোনও সুন্দরী চটকদার ড্রেস পরে মনের খুশিতে নেচে চলেছেন, এমন স্বপ্ন দিনের পর দিন দেখতে থাকলে মনে কোনও সন্দেহ রাখবেন না যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে। কিন্তু এমন স্বপ্নের সঙ্গে অর্থলাভের যোগ কোথায়? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি ঠিকই। কিন্তু বিশেষজ্ঞদের মতো এমন স্বপ্নের সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির যে একটা গভীর সম্পর্ক রয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৩. কিংফিশার পাখিকে দেখলে:
অপূর্ব সুন্দর দেখতে এই পাখিটে সচরাচর যদিও দেখা যায় না। তবে আপনার স্বপ্নে যদি কোনও দিন দেখে থাকেন এবং পর পর কয়েকদিন যদি কিংফিশারের আগমণ ঘটে আপনার স্বপ্নে, তাহলে জানবেন আগামী কয়েক দিনের মধ্যেই প্রচুর প্রচুর টাকার মালিক হতে চলেছেন আপনি। শুধু তাই নয়, পকেট ভর্তি টাকার সঙ্গে সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে চোখে পরার মতো।

৪. কদম ফুল:
শুনতে আজব লাগলেও এ ধরণার মধ্যে কোনও ভুল নেই যে পর পর তিন দিন কদম ফুল সম্পর্কিত কোনও স্বপ্ন দেখলে জানবেন অর্থনৈতিক সমৃদ্ধির ছোঁয়া লাগতে চলেছে আপনার জীবনে। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হল কর্মক্ষেত্রে এবং সামজিক জীবনে সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নানাবিধ রোগ-ব্যাধির খপ্পর থেকেও মুক্তি মিলবে।

৫. আমলকির হাতছানি:
আমলকিকে নিয়ে স্বপ্ন সচরাচর কেউ দেখেন না ঠিকই। কিন্তু যদি কেউ দেখে থাকেন, তাহলে জানবেন আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে চরম সফলতা লাভ করার আগেও নাকি এমন ধরনের স্বপ্ন এসে থাকে, এমনই দাবি স্বপ্ন নিয়ে গবেষণা চালানো বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, স্বপ্নে পদ্ম ফুলকে দেখতে পেলেও কিন্তু একই ঘটনা ঘটে থাকে।

৬. কানের দুল:
গত কয়েক দিন ধরে কি নিজেকে নিয়েই স্বপ্নই দেখছেন? আর সেই সব স্বপ্নে আপনি অপূর্ব সুন্দর সব কানের দুল পরে রয়েছেন! তাহলে তো বন্ধু জমজমাট পার্টি দেওয়ার জন্য় প্রস্তুতি নিয়ে ফেলুন। কেন এমন কথা বলছি তাই ভাবচেন নিশ্চয়? আসলে এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনার মাইনে প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। সেই সঙ্গে বসতে চলেছেন আপনি উচ্চ পদেও! তাই তো বললাম বন্ধু পার্টি দেওয়ার জন্য প্রস্তুতি সেরে নিন।

৭. কৃষকের স্বপ্ন:
এমনটা বিশ্বাস করা হয় যে গভীর ঘুমে থাকাকালীন যদি কৃষকের স্বপ্ন আসতে থাকে, তাহলে নাকি অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, এই ধরনার মধ্যে কতটা সত্য আছে জানা নেই। কিন্তু আপনি যদি এমন স্বপ্ন কয়েক দিন ধরে দেখতে থাকেন, তাহলে অফিসে তুমুল পরিশ্রম করা শুরু করুন। কে বলতে পারে হয়তো সত্যিই আপনার ভাগ্য ফিরতে চলেছে।

৮. সোনার স্বপ্ন:
সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটি নিশ্চয় দেখেছেন! সেখানে একটা সিন ছিল, যাতে উত্তম কুমার প্রচুর পরিমাণ টাকার মধ্যে ঢুকে যাচ্ছেন। শত চেষ্টা করেও টাকার চোরাবালি থেকে বেরতেই পারছেন না মহানায়ক! এমন ধরনের কোনও স্বপ্ন যদি আপনিও মাঝে মধ্যে দেখে থাকেন, যাতে আপনি টাকা বা সোনার গয়নার মাঝে বসে রয়েছেন, তাহলে জানবে "আচ্ছে দিন" এল বলে!



Click it and Unblock the Notifications