Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Day 2025: প্রেম দিবসে সঙ্গীকে ভুল করেও এসব উপহার দেবেন না, নষ্ট হতে পারে সম্পর্ক!
Valentine's Day 2025: বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। সদ্য কেটেছে সরস্বতী পুজোর আনন্দ। এরপরই আবার ভ্যালেন্টাইন্স ডে। যা শুধু একটি দিন নয়, বরং পুরো একটা সপ্তাহ জুড়ে চলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হতে চলেছে, আর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day) উদযাপন করা হবে। এই সময় মনের মানুষকে পছন্দের মত উপহার দেওয়া থেকে শুরু করে, ঘুরতে যাওয়া ও অন্যান্য আরও নানানভাবে দিনটির উদযাপন করা হয়।
কিন্তু আজ আমরা কথা বলবো, সঙ্গীকে দেওয়া উপহার নিয়ে। ভালোবাসা দিবসে, সবাই তাদের সঙ্গীর জন্য একটি বিশেষ উপহার কেনার কথা ভেবে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু উপহার আছে, যা দেওয়া হলে আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে? যদি আপনার প্রেমিকাকে খুশি করতে চান, তাহলে এই ৩টি জিনিস উপহার (Valentine's Day gift) হিসেবে দেওয়া এড়িয়ে চলুন। বিস্তারিত জানুন-

ছবি সৌজন্য- pexels
১. খুব সস্তা এবং ভাবনা চিন্তা না করেই কেনা উপহার
আপনি যদি আপনার মনের মানুষকে কোনও সস্তা বা ভাবনা চিন্তা না করেই কেনা উপহার দেন, তাহলে বোঝা যাবে যে আপনি তার জন্য কোনও প্রচেষ্টাই করেননি। ভালোবাসায় দাম কোনও ব্যাপার না, কিন্তু যদি উপহারটি আপনার চিন্তাভাবনা এবং প্রচেষ্টাকে প্রতিফলিত না করে, তাহলে তা হতাশাজনক হতে পারে।
২. ওজন কমানো বা ফিটনেস সম্পর্কিত বিষয়গুলি
যেকোনো মেয়েই তার সঙ্গীর কাছ থেকে যত্ন ও সারপ্রাইস আশা করে, কিন্তু আপনি যদি তাকে ওজন কমানোর জিনিস, জিমের মেম্বারশিপ বা ফিটনেস সরঞ্জাম উপহার দেন, তাহলে সে ভুলভাবে এটি গ্রহণ করতে পারে। এটি তাদের আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে এবং আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।
৩. নকল বা সস্তা গয়না
যদি আপনি আপনার সঙ্গীকে গয়না উপহার দেওয়ার কথা ভাবছেন, তাহলে মনে রাখবেন যে তা ভালো মানের হওয়া উচিত। নকল বা খুব সস্তা গয়না দিলে আপনার উপহারটি অপ্রাসঙ্গিক মনে হবে এবং তাদের কাছে এর কোনও অর্থ থাকবে না।
উপহার সবসময় ভালোবাসা এবং যত্ন প্রকাশের জন্য তৈরি। তাই কিছু দেওয়ার আগে, ভেবে দেখুন এতে তাদের কেমন লাগতে পারে। এরপরই বিচার বিবেচনা করে উপহার কিনুন।



Click it and Unblock the Notifications