এই মাছের ডিম বিশ্বের সবথেকে দামি খাবার! তালিকায় আর কি কি রয়েছে জানেন?

By Bhagysree Sarkar

বর্তমানে খাদ্য শুধুমাত্র বেঁচে থাকার উপকরণ হিসেবেই সীমাবদ্ধ নয়। বেশ কিছু খাবার পরিণত হয়েছে শিল্পে। আবার কখনও বিলাসিতাতেও। আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু খাবার আছে যার স্বাদ পেতে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করতে হয়। শুধু ভারতেই নয় বিশ্বের সবচেয়ে দামি খাবার কোনটি জানেন? যদি জেনে না থাকেন, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য।

এই খাবারগুলি ২০২৪ সালে সবচেয়ে ব্যয়বহুল খাদ্য আইটেম হিসাবে গণ্য করা হয়েছে। জানলে অবাক হবেন, এর মধ্যে কিছু খাবারের এক প্লেটের দাম লাখ টাকা। আর এগুলি খাওয়া সবার সাধ্যের মধ্যে নেই। আজ বিশ্বের সবচেয়ে দামি কিছু খাবারের আইটেম এবং তাদের দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

expensive food
  • আলমাস ক্যাভিয়ার

আলমাস ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে দামি খাবারের তলিকায় রাখা হয়। মূলত, এক ধরনের সামুদ্রিক মাছের ডিম হল ক্যাভিয়ার। বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারের মধ্যে ক্যাভিয়ারের নাম রয়েছে। বেলুগা স্টার্জেন মাছ থেকে সবচেয়ে সুস্বাদু ক্যাভিয়ার পাওয়া যায়। ভারতীয় টাকায় আলমাস ক্যাভিয়ারের দাম প্রতি কেজি প্রায় ২৯ লক্ষ টাকা। এই ক্যাভিয়ারটি ১০০ বছরেরও বেশি পুরনো ইরানি বেলুগা স্টার্জন মাছ থেকে পাওয়া যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে কাস্পিয়ান সাগরের পরিষ্কার অংশে বেলুগা স্টার্জন মাছের একটি বিরল প্রজাতি পাওয়া যায়।

  • জাফরান

দ্বিতীয় স্থানে রয়েছে জাফরান, যার সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে দামি খাদ্যদ্রব্যের মধ্যে একটি বলে গণ্য করা হয়। জাফরান এক ধরনের মশলা, যা তার অনন্য স্বাদ এবং গন্ধের জন্য পরিচিত। অনেক ভারতীয় খাবারেও জাফরান ব্যবহার করা হয়। জাফরানের সুবাস মানুষ খুব পছন্দ করে। এক গ্রাম জাফরানের দাম প্রায় ১৬০০ টাকা। সে অনুযায়ী এক কেজি জাফরানের দাম প্রায় ১৬ লাখ টাকা। জাফরানের উৎপত্তি মূলত গ্রিসে। এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে জাফরান উৎপাদিত হয়।

  • ব্লুফিন টুনা মাছ

ব্লুফিন টুনা মাছ, এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খাদ্য আইটেম হিসাবে বিবেচিত হয়। এই প্রজাতির মাছ বিলুপ্তির পথে, যার কারণে এর দাম অনেক বেশি। ব্লুফিন টুনা জাপানের সুশি এবং সাশিমি খাবারের একটি প্রধান অংশ। একটি ব্লুফিন টুনার ওজন প্রায় ২০০-২৫০ কেজি। একটি ব্লুফিন টুনার দাম প্রায় ৫ লক্ষ টাকা, তবে নিলামে এর দাম কোটি টাকায় পৌঁছেছে। চলতি বছরে ২১২ কেজি ওজনের একটি ব্লুফিন মাছ ২.২৭ কোটি টাকায় নিলামে উঠেছে।

  • মুজ পনির

আম বাজারে দুগ্ধজাত পণ্যের মধ্যে পনিরের চাহিদা ব্যাপক। তবে আপনি জানেন, এক ধরনের হরিণের দুধ থেকে তৈরি মুজ পনির বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পনির। এই পনিরের স্বাদ নিতে চাইলে আপনাকে অবশ্য় যেতে হবে সুইডেনে। শুধুমাত্র এই দেশেই মুজ পনির তৈরি ও বিক্রি হয়। প্রতি কেজি মুজ পনিরের দাম প্রায় ১০০০ মার্কিন ডলার।

Story first published: Sunday, September 22, 2024, 14:50 [IST]
X
Desktop Bottom Promotion