Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Republic Day 2025: ১৫ই আগস্টের ও ২৬শে জানুয়ারির পতাকা উত্তোলনে কী তফাৎ জানেন?
Republic Day 2025: প্রজাতন্ত্র দিবস (Republic Day) ও স্বাধীনতা দিবস (Independence Day) প্রতিটি ভারতবাসীর কাছে তাৎপর্যপূর্ণ দিন। আমাদের জীবনের গর্বের দুই দিন। এবছর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্ণ হবে, যা ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতি বছরই এই দিন দুটিতে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে দেশবাসী। তবে আপনি কি জানেন যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আলাদা?

হ্যাঁ, আপাতদৃষ্টিতে দুটি দিন উদযাপনের মধ্যে বিশেষ কোনও পার্থক্য না থাকলেও, রাজনৈতিকভাবে নিজস্ব তাৎপর্য রয়েছে দুটি দিনের পতাকা উত্তোলনে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারী দেশে সংবিধান কার্যকর করা হয়েছিল। ওইদিন থেকেই 'রিপাবলিক' বা প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি পায় ভারত।
সেই উপলক্ষেই পালিত হয় রিপাবলিক ডে বা সাধারণতন্ত্র দিবস। এদিকে ১৯৪৭ সালে দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা পেয়েছিল ভারত ১৫ আগস্ট। তাই এইদনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। একঝলে দেখে নিন, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য-
- পতাকা উত্তোলনের মাধ্যমে এই দুই দিনই পালন করে গোটা ভারত। যদিও তফাৎ রয়েছে পতাকা উত্তোলনের ধরনে। প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি। কিন্তু স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী।
- স্বাধীনতা দিবসে, লালকেল্লায় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, প্রজাতন্ত্র দিবসে রাজপথে পতাকা উত্তোলন করেন দেশের রাষ্ট্রপতি।
- প্রজাতন্ত্র দিবসে আগে থেকেই পতাকাটি বাঁধা থাকে দণ্ডের উপরে। সেখানেই বাঁধন খুলে উড়িয়ে দেওয়া হয় তেরঙ্গা। পতাকা উত্তোলনের পদ্ধতিকে উন্মোচন বলা হয়। এদিকে স্বাধীনতা দিবসে দণ্ডের নীচে পতাকা বাঁধা থাকে, সেটি টেনে দণ্ডের একেবারে উপরে তোলা হয়।
- ১৫ আগস্ট কোনও দেশকে আমন্ত্রণ জানানো হয় না, যেখানে ২৬ জানুয়ারি একজন বিদেশী অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
- ২৬ জানুয়ারী দিল্লিতে একটি বিশাল কুচকাওয়াজের আয়োজন করা হয়। অন্যদিকে ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী দেশের সাফল্যের কথা বর্ণনা করেন।
কেন প্রধানমন্ত্রী ১৫ আগস্ট এবং রাষ্ট্রপতি ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন করেন?
ভারতের স্বাধীনতার সময় কোনও আনুষ্ঠানিক রাষ্ট্রপতি ছিলেন না, তাই স্বাধীনতার সময় তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরু লালকেল্লায় তেরঙ্গা উত্তোলন করেছিলেন। সেই সময় থেকে, এটি একটি ঐতিহ্য হয়ে ওঠে যে ১৫ই আগস্ট, দেশের প্রধানমন্ত্রী তেরঙ্গা পতাকা উত্তোলন করবেন।
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী দেশের রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। এমন পরিস্থিতিতে, সেই সময় থেকেই এই ঐতিহ্য চলে আসছে।



Click it and Unblock the Notifications