আপনার হাতের তালুতে থাকা রেখাগুলি মিলে কি ইংরেজির "এম" অক্ষর তৈরি হয়?

আপনার হাতের তালুতে থাকা রেখাগুলি মিলে কি ইংরেজির "এম" অক্ষর তৈরি হয়?

By Nayan

একদল পরিব্রাজক হঠাৎই আবিষ্কার করে ফেলেছিলেন একগুচ্ছ নথি। কী লেখা ছিল জানেন সেখানে? এক আতি আশ্চর্য বিষয়ের উল্লেখ ছিল সেইসব লেখায়। কারও হাতের তালুতে থাকা রেখাগুলি একসঙ্গে মিলে যদি কোনও অক্ষর তৈরি করে, তাহলে সেই ব্যক্তির জীবনে কখনও খারাপ কিছু হয় না। এই প্রবন্ধে আমরা সেই প্রাচীন নথির একটা ছোট্ট অংশ তুলে আনব আমাদের পাঠকদের জন্য। তাতে বলা হয়েছে কারও হাতের রেখারা মিলে যদি ইংরেজির এম অক্ষরের মতো তৈরি হয়, তাহলে নাকি....

এমন অক্ষর তৈরি হওয়া মোটেও খুব সাধারণ ঘটনা নয়। মুষ্টিমেয় কিছু মানুষের হাতেই এমনটা থাকে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এমন পদ্ধতিগুলির মাধ্যমে কারও ভাগ্য বিবেচনা করা কতটা যুক্তিযুক্ত? আপাত দৃষ্টিতে যুক্তি খুঁজে পাওয়াটা বেশ কঠিন। কিন্তু বহুবার এই ধারণাটিকে বাস্তবায়িত করে আশ্চর্য করার মতো ফল মিলেছে! তাই একবার পড়ে দেখুনই না এই লেখাটি। কে বলতে পারে। হয়তো নিজের বা কোনও পরিচিতের সম্পর্কে এমন অনেক কিছু আপনি জেনে যেতে পারবেন য়া আপনার পক্ষে জানা এক প্রকার অসম্ভবই ছিল।

তাহলে আর অপেক্ষা কিসের। একবার নজর ফিরিয়ে দেখুন তো আপনার তালুতে এমন কোনও অক্ষর তৈরি হয়েছে কিনা। আর যদি হয়, তাহলে তার মানে কি সে সম্পর্কেও জেনে নিন।

একদল পরিব্রাজক হঠাৎই আবিষ্কার করে ফেলেছিলেন একগুচ্ছ নথি।

এরা খুব ভাগ্যবান হন!
প্রাচীন নথি অনুসারে কারও হাতের রেখার বিন্যাস যদি এমন হয়, তাহলে তারা খুব আত্মবিশ্বাসী এবং নিয়ম মেনে চলতে ভালবাসেন। শুধু তাই নয়, ভাগ্য সহায় হওয়ার কারণে কর্মজীবনে এরা খুব সফল হন।

কীভাবে বুঝবেন আপনার হাতে এমন অক্ষর তৈরি হয়েছে কিনা?

ধাপ ১:
প্রথমে একবার দেখুন তো আপনার তালুতে লাইফ লাইনটা কেমনভাবে আছে। এই রেখাটি শুরু হবে তালুর একেবারে উপরেরে দিক থেকে, আর শেষ হবে তালুর একেবারে নীচে গিয়ে। যেমনটা উপরের ছবিতে দেখানো হয়েছে। এই রেখাটি বিশ্লেষণ করে আপনার স্বাস্থ্য এবং জীবনকাল সম্পর্কে জানা সম্ভব।

ধাপ ২:

ধাপ ২:

এবার খুঁজে বার করতে হেড লাইনকে। এই রেখাটিও তালুর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়। কোথায় থাকে এই রেখাটি? উপরের ছবিটি দেখলেই বুঝে যাবেন আপনার হাতে হেড লাইনটি কোথায় রেয়েছে। এই রেখাটি হয় লম্বা, না হয় অর্ধ গোলাকার হবে। প্রসঙ্গত, হেড লাইন বিশ্লষেণ করে জেনে নেওয়া সম্ভব কারও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মনের জোর সম্পর্কে।

ধাপ ৩:

ধাপ ৩:

আপনার হাতের হার্ট লাইনটির দিকে এবার চোখ ফেরান। এই রেখাটি ইনডেক্স ফিঙ্গার থেকে শুরু হয়ে একেবারে তালুর নিচে পর্যন্ত চলে যাবে। যেমনটা ছবিতে দেখান হয়েছে। প্রসঙ্গত, এই রেখাটি আপনার পারিবারিক এবং সামাজিক সম্পর্কের প্রসঙ্গে নানা তথ্য প্রদান করে থাকে।

ধাপ ৪:

ধাপ ৪:

এবার পালা ভাগ্যের রেখাটি কেমন সেটা দেখে নেওয়ার। কারও কারও এই রেখাটি বেশ অস্পষ্ট হয়, আবার কারও তালুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়। যাদের ভাগ্য রেখা সারা তালু জুড়ে থাকে, তারা খুব ভাগ্যবান হন।

অবশেষে...

অবশেষে...

যেহেতু ভাগ্যের রেখা সবার থাকে না। তাই এমনটা মনে করা হয় যে যাদের এই রেখাটি রয়েছে তাদের তালুতে এম অক্ষরটি তৈরি হবেই। আসলে উপরে আলোচিত তিনটি রেখা, অর্থাৎ হার্ট, হেড এবং লাইফ লাইনটির অবস্থান এমন হয় যে দেখে মনে হয় কেউ তালুতে যেন এম অক্ষরটা লিখে দিয়েছে।

আপনার হাতেও কি এমন অক্ষর তৈরি হয়? তাহলে আপনি যে বেজায় ভাগ্যবান তা আর বলে দিতে হবে না।

Story first published: Friday, March 24, 2017, 15:35 [IST]
X
Desktop Bottom Promotion