Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দীপাবলিতে সেজে উঠুন অলঙ্কারে
চলেই এল দীপাবলি। বাড়ি সাজানোর প্রস্তুতি শেষ। প্রদীপ, বাহারি আলোও কেনা হয়ে গেছে। এখন শুধু বাকী নিজেকে সাজানোর, তাই তো? এদিকে কিছুতেই বুঝতে পারছেন না, বেঁছে রাখা শাড়ি বা সালোয়ার স্যুটের সঙ্গে কি গয়না পড়বেন। চিন্তা করার কোনও কারণ নেই। বোল্ডস্কাই যখন আছে, তখন তো সমস্যার সমাধান হবেই। তাই মাথা থেকে পা পর্যন্ত সেজে ওঠার টিপস থাকছে বোল্ডস্কাইয়ের এই বিশেষ প্রতিবেদনে।

ঝুমকা
সাজের কোথা হচ্ছে আর দুল থাকবে না, এতো আর হয় না। আর ভারতবর্ষে সেই কবে থেকেই ফ্যাশনে একাবারে হিট ঝুমকা। যে কোনও শাড়ি বা সালোয়ার স্যুটের সঙ্গেও বেশ মানানসই এই ঝুমকা। নানারকম মাপের ঝুমকা দোকানে কিনতে পাওয়া যায়। নিজের পছন্দ অনুযায়ী কিনে নিলেই হল।
ঝুমকা দুলের মধ্যে অনেক রকমের ভাগ রয়েছে। যেমন- আফগান ঝুমকা, মেটালিক বা ধাতুর তৈরি ঝুমকা, ট্রাইবাল ঝুমকা, এছাড়া সোনা, রূপো আর কুন্দন স্টাইলের ঝুমকা তো রইলোই।

ঝুমার
ঝুমকার মতো দেখতে অথচ একটু বড় মাপের দুলগুলি পরিচিত ঝুমার নামে। যারা বেশ ভারী গয়না পড়তে ভালোবাসেন, তাদের জন্য ঝুমার একদম পারফেক্ট। তাই বলে, ঝুমারের সঙ্গে কখনোই গলায় কোনও ভারী হার পড়বেন না। হয় খুব সরু চেন বা শুধুমাত্র ঝুমারই পড়ুন।

কানবালি
দীপাবলির সাবেকি লুকের সঙ্গে কানবালি কিন্তু বেশ জমে। কানবালির সম্ভারও কিন্তু বহুরকমের। তবে, শাড়ির সঙ্গে খুব একটা মানায় না এই ধরণের দুল। বরং সালোয়ার স্যুট, আনারকলি, সারারা এবং লেহেঙ্গার সঙ্গেই কানবালি দারুণ যায়।

কণ্ঠি
কণ্ঠি আমাদের কাছে পরিচিত চিক নামে। আবার এটিকে নেকলেসও বলা যায়। দীপাবলিতে নিজেকে যদি একটু অন্যরকমের লুকে দেখতে চান, তাহলে এই হার কিন্তু আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন। তবে, খুব বেশী জবরজং বা ভারী কন্ঠিহার পড়তে যাবেন না। বেশ হালকা এবং নতুনত্বের ছোঁয়া আঁচে এমন হার পড়ুন।

মালাহার বা ললন্তিকা
দীপাবলিতে কি শাড়ি পড়ছেন? তাহলে মানানসই মালাহার পড়তেই পারেন। লম্বায় বেশ বড় হওয়ায় কাঞ্জিভরম, ভারী সিল্ক এধরনের ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে দারুণ মানায় মালাহার। তবে, সালোয়ার স্যুট বা আনারকলির সঙ্গে মালাহার কখনই পড়বেন না।

বালা
বিয়ের সময় হাত ভর্তি চুড়ি আর তার সঙ্গে দুহাতে দুটো বালা, এই ছবি ভারতবর্ষের প্রতিটি নববিবাহিতার জন্যই প্রযোজ্য। তবে, দীপাবলিতে এতটা গয়না না পড়লেও চলে। পোশাকের সঙ্গে মিলিয়ে হয় চুড়ি পড়ুন আর নয়তো শুধুই বালা বা চূড়।

নথ
ইদানিংকালে নথ ফ্যাশন প্রেমিদের কাছে খুবই পছন্দের। হালফিল থেকে শুরু করে সাবেকি, সবরকম ডিজাইনই এখন পাল্লা দিয়ে চলছে। আর সময় যখন দীপাবলিতে নিজেকে সাজানোর, তাহলে নথ তো পড়তেই হবে। তবে, মনে রাখবেন, পারিবারিক পুজোতে বেশ ভারী এবং জমকালো নথ পড়া গেলেও, বাইরে বেরোতে গেলে তেমন ভারী নথ পড়বেন না। পোশাকের সঙ্গে মানানসই হালকা, মাঝারি বা ছোট মাপের নথই বরং পড়ার চেষ্টা করুন।

পায়েল
নথের মতো পায়েলেরও এখন প্রচুর রকমের ডিজাইন। সোনা বা রুপোর তো বটেই, এমনকি, চকচকে পাথর বসানো, ঝিনুক, বিডস আরও কতরকম ভাবেই না পায়েল পাওয়া যায়। যদি, খুব বেশী ভারী শাড়ি না পড়েন বা সাবেকি লুকে না থাকতে চান, তবে ভারী পায়েল পড়বেন না। বরং পোশাক এবং আপনার স্টাইল অনুযায়ী হালকা, হালফিলের ডিজাইনের এবং কম আওয়াজের পায়েল বেছে নিন।
তাহলে দীপাবলির সাজ নিয়ে আর কোনও সংশয় নেই তো?



Click it and Unblock the Notifications