কীভাবে মৃত্যু হবে আপনার? এই উত্তর যদি পেতে চান তাহলে চোখ রাখতেই হবে এই প্রবন্ধে!

বলেন কী মশাই মৃত্যু হবে কীভাবে তা আগে থেকেই জেনে যাওয়া সম্ভব নাকি? আলবাৎ সম্ভব!

প্রতিটি নদীকেই যেমন এক না একদিন সাগরের জলে গিয়ে মিশতে হয়, তেমনি জীবনের নদীকেও সময় এলে বিসর্জন দিতে হয় মৃত্যুর সাগরে। কিন্তু মৃত্যু হবে কীভাবে জানা আছে?

এই প্রশ্নের উত্তর জানতে আমার কম-বেশি সকলেই মরিয়া। কিন্তু জানেন কি কীভাবে পাবেন এই প্রশ্নের উত্তর? বলেন কী মশাই মৃত্যু হবে কীভাবে তা আগে থেকেই জেনে যাওয়া সম্ভব নাকি? আলবাৎ সম্ভব! তবে তার জন্য আপনার রাশিটা জানা থাকতে হবে এবং হাতে থাকতে হবে খরচের জন্য পাঁচ মিনিট, তাহলেই কেল্লা ফতে!

কিন্তু পাঁচ মিনিটে কী হবে? আসলে বন্ধু এই লেখায় রাশি অনুসারে কার কেমনভাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এই প্রবন্ধটি পড়তে আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে বলে তো মনে হয় না! তাই তো বলি বন্ধু, আপনার জীবন নামক নাটকের শেষ সিনটা কেমনভাবে সমাপ্ত হবে, সে সম্পর্কে যদি জানতে আগ্রহী থাকেন, তাহলে এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন!

১. মেষরাশি:

১. মেষরাশি:

বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত মাত্রায় রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তো যে কোনও দুর্ঘটনার থেকে বেঁচে থাকতে হবে আপনাদের। শুধু তাই নয়, কোনও ভাবেই যাতে মাথায় চোট না লাগে, সেদিকেও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে মেষরাশির জাতক-জাতিকাদের। কারণ অনেকেই মনে করেন এদের হেড ইনজুরির কারণেও মারা যাওয়ার যোগ রয়েছে।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

বাড়িতে থাকাকালীনই এদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। আর প্রাণ যাবে মূলত রান্না ঘরে ঘটা কোনও দূর্ঘটনার কারণে। তবে নেক ইনজুরি এবং ইটিং ডিজঅর্ডারের কারণেও কিন্তু এই রাশির জাতক-জাতিকাদের শরীর ভাঙতে পারে। তাই সময় থাকতে থাকতে ডায়েটের দিকে নজর নজর না দিলে কিন্তু...।

৩. মিথুনরাশি:

৩. মিথুনরাশি:

এই রাশির উপর বুধের প্রভাব খুব বেশি থাকে। তাই তো এরা যেমন চঞ্চল মানসিকার হন, তেমনি খুব স্পিডে গাড়ি বা বাইক চালাতে পছন্দ করেন। তাই রাস্তায় কোনও দুর্ঘটনার কবলে পরে মৃত্যুর যোগ রয়েছে এদের। এই কারণেই গাড়ি এবং বাইক চালানোর সময় মিথুনরাশির জাতক-জাতিকাদের যতটা সম্ভব সাবধনা থাকতে হবে। না হলে কিন্তু বিপদ!

৪. কর্কটরাশি:

৪. কর্কটরাশি:

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকাদের স্লিপিং ডিজঅর্ডার, ইটিং ডিজঅর্ডার, স্টমাক অলসার এবং হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাই তো বলি বন্ধু, আপনি যদি এই রাশির অধিকারী হয়ে থাকেন, তাহলে কম বয়স থেকেই ডায়েটের দিকে নজর দিন। সেই সঙ্গে যতটা সম্ভব নেশা করুন কম। তাহলেই দেখবেন আয়ু বাড়বে তরতরিয়ে। তবে একথা ভুলে যাবেন না যে আপনার শেষটা কিন্তু ইতিমধ্যেই লেখা হয়ে গেছে।

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

জ্যোতিষ শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে এই রাশির অধিকারীদের মূলত হার্টের রোগের কারণে মৃত্যুর যোগ রয়েছে। কারণ প্রথম থেকেই এদের হার্টের স্বাস্থ্য একেবারে ভাল হয় না। তার উপর অনিয়ন্ত্রিত জীবনের কারণে হার্ট অ্যাটাক অথবা করোনারি আর্টারিয়াল জিজিজের খপ্পরে পরার আশঙ্কা যায় বেড়ে।

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

নানা কারণে জীবনের শুরুর দিকেই এদের হজম ক্ষমতা একেবারে বিগড়ে যায়। সেই সঙ্গে লেজুড় হয় নানাবিধ নার্ভের সমস্যাও, যে কারণেই মূলত এদের মৃত্যুর সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, জীবনকালে কনস্টিপেশনের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে এই রাশিদের। তাই তো যদি চান অনেক বছর সুস্থ শরীরে বেঁচে থাকতে, তাহলে বেশি করে সবুজ শাক-সবজি, বিশেষত ফাইবার সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না যেন। সেই সঙ্গে নার্ভের ক্ষমতা বাড়বে এমন খাবরকেও জায়গা করে দিতে হবে রোজের ডায়েটে।

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

আপনাদের কিডনির রোগে আক্রান্ত হওয়ার যেমন যোগ রয়েছে, তেমনি ক্রনিক অ্যাংজাইটির কারণেও আপনাদের শরীর ভাঙতে শুরু করবে, যে কারণ আপনাদের মৃত্যু পর্যন্তও হতে পারে। প্রসঙ্গত, বেশ কিছু গ্রহের প্রভাবে তুলারাশির জাতক-জাতিকাদের বারে বারে ক্রনিক ডিহাইড্রেশনের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই বিষয়গুলি নজরে রাখা একান্ত প্রয়োজন।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

মঙ্গল গ্রহের প্রভাব এদের উপর খুব বেশি মাত্রায় থাকে। তাই তো এই রাশির জাতক-জাতিকাদের জীবনকাল যেমন ধোঁয়াশায় ঢাকা হয়, তেমনি মৃত্যুর কারণ সম্পর্কেও অনেক সময় স্পষ্টভাবে জেনে ওঠা সম্ভব হয় না। তবে এদের ধারালো কোনও বস্তুর আঘাত লাগার কারণে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, প্রিয় কোনও মানুষের ধোকা দেওয়ার কারণেও এদের মৃত্যু ঘটতে পারে!

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

এদের মূলত অ্যাক্সিডেন্ট, নয়তো জটিল কেনাও রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাই তো বলি বন্ধু এদিক-সেদিক ঘুরতে যাওয়ার সময় আপনাদের যেমন সাবধান থাকাটা জরুরি, তেমনি রাস্তা-ঘাটে চলাফেরার সময়ও চোখ-কান খোলা রাখতে হবে। না হলে কিন্তু যে কোনও সময় খেল খতম!

১০. মকররাশি:

১০. মকররাশি:

শনি দেবের প্রভাবে এদের সারা জীবনটা যেমন সুখে কাটবে, তেমনি মৃত্যু ঘটবে মূলত বয়সজনিত কারণেই। সেভাবে কোনও রোগে ভুগে মারা যাওয়ার যোগ নেই মকররাশির জাতক-জাতিকাদের।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

শনির বক্র দৃষ্টি পরার কারণে এদের অস্বাভাবিক মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত মাত্রায় মদ্যপান করার কারণেও কিন্তু প্রাণ যেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

মানসিক অবসাদ এবং অতিরিক্ত মাত্রায় নেশা করার কারণেই মূলত এরা মারা যাবেন। তাই তো বলি বন্ধু, জীবনের শেষ অধ্যায়টা যাতে শান্তিতে এবং কম কষ্টে কাটে, এমনটা যদি চান, তাহলে যতটা সম্ভব কম মাত্রায় নেশা করুন। না হলে কিন্তু অকালেই প্রাণটা চলে যাবে।

তাহলে বন্ধু আপনার কীভাবে মৃত্য়ু হতে চলেছে, সে সম্পর্কে জেনে নিতে পরেছেন তো! তাহলে বাকিদের জানাচ্ছেন না কেন?

Story first published: Wednesday, September 5, 2018, 15:46 [IST]
X
Desktop Bottom Promotion