এই লোকটি নিজের প্রস্রাব খেয়ে দিন কাটান! কেন জানেন?

কয়েক বছর আগে "ইউরিন থেরাপি" নামে বিশেষ এক ধরনের চিকিৎসা পদ্ধতির জন্ম দেন একদল বিশেষজ্ঞ।

By Nayan

আমরা এমন একটা গ্রহে বসবাস করি যেখানে অবাক করার মতো বিষয়ের অভাব নেই। যেমন এই প্রবন্ধে আলোচিত মানুষটার কথাই ধরুন না, সে শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন দু গ্লাস করে প্রস্রাব খেযে থাকেন। তার মতে এমনটা করলে নাকি রোগমুক্তি ঘটে। বাস্তবিকই প্রস্রাব পানের সঙ্গে রোগমুক্তির সম্পর্ক আছে কিনা জানা নেই, তবে এই মানুষটির জীবনযাত্রার দিকে এক ঝলক নজর ফেরালে যে আপনি অবাক হবেনই, সে কথা হলফ করে বলতে পারি।

কয়েক বছর আগে "ইউরিন থেরাপি" নামে বিশেষ এক ধরনের চিকিৎসা পদ্ধতির জন্ম দেন একদল বিশেষজ্ঞ। ,তারা দাবী করতে থাকেন প্রতিদিন প্রস্রাব পান করলে শরীরের ব্যাপক উপকার হয়। সে সময় এই বিষয়ে তেমন একটা আলোড়ন সৃষ্টি না হলেও সম্প্রতি একটি খবরে সারা বিশ্ব নড়ে উঠেছে। ডেভ মার্ফি। এই মানুষটি বাস্তবিকই ইউরিন থেরাপি করে থাকেন। আর এমনটা করে তার ওজন যেমন কমেছে, তেমনি নাকি শরীরের বয়সও হ্রাস পয়েছে। তার মতে চির যৌবনের রহস্য লুকিয়ে রয়েছে ইউরিন থারাপির মধ্যেই।

এই সবের শুরু ৬ বছর আগে:

এই সবের শুরু ৬ বছর আগে:

২০১১ সাল থেকে নিজের প্রস্রাব খেয়ে আসছেন ডেভ মার্ফি। কিন্তু কেন? সে সময় ইউরিন থেরাপির উপর একটি সেমিনারে অংশ নিয়েছিলেন মার্ফি। সেখানে আলোচিত বিষয় দ্বারা তিনি এতটাই অনুপ্রাণিত হন যে নিজের ইউরিন খাওয়ার সিদ্ধান্ত নেন। সেই শুরু। তারপর থেকে টানা ৬ বছর ধরে নিজের প্রস্রাব খেয়ে আসছেন এবং এই কারণে তার সৌন্দর্যও বৃদ্ধি পয়েছে বলে দাবি করেছেন মার্ফি।

মার্ফির রোজের ডায়েটে কি থাকে জানেন?

মার্ফির রোজের ডায়েটে কি থাকে জানেন?

সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ১ টা মুসম্বি লেবু এবং ২ গ্লাস প্রস্রাব খেয়েই থাকেন ডেভ মার্ফি। এছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করে না তার। তবে এমন ডায়েট অনুসরণ করার কারণে এই ছয় বছরে মারাত্মক রকম ওজন কমিয়ে ফলেছেন তিনি।

বেড়েছে শারীরিক সক্ষমতাও:

বেড়েছে শারীরিক সক্ষমতাও:

তাঁর মতে, এমন ডায়েট ফলো করে তার যে শুধু ওজনই কমেছে এমন নয়, সেই সঙ্গে শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমেছে রোগভোগের আশঙ্কাও। এই ৬ বছরে নাকি তার একবারও শরীর খারাপ হয়নি। আর তার পিছনে মূল কারণ নাকি এই ইউরিন থেরাপি।

বাস্তব সত্যিই অবাক করার মতো:

বাস্তব সত্যিই অবাক করার মতো:

মার্ফির মতে আমাদের মানব শরীর এমনভাবে তৈরি যে খুব বেশি পরিমাণ খাবারের প্রয়োজনই পরে না। কিন্তু আমরা তা না বুঝেই অনিয়ন্ত্রিতভাবে খাওয়া-দাওয়া করে থাকি। ফলে যা হওয়ার তাই হয়, হাজারো রোগ শরীরে এসে বাসা বাঁধে। অন্যদিকে, আমাদের শরীরকে সচল রাখতে যা যা উপাদানের প্রয়োজন পরে তা সবই থাকে প্রস্রাবে। তাই তো শরীকে চাঙ্গা রাখতে ইউরিন থেরাপি এতটা কার্যকরী। এক্ষেত্রে আরেকটি বিষয়ের উপরও আলোকপাত করেছেন ডেভ। তার মতে বেশিরভাগ মানুষই মনে করেন প্রস্রাব হল বর্জ্য পদার্থ। আদতে কিন্তু তা নয়। বাস্তবে প্রস্রাব কিন্তু জলের থেকেও বেশি পরিষ্কার।

শুধু খান না মুখে লাগানও:

শুধু খান না মুখে লাগানও:

ইউরিনে নাকি এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের বয়স কমাতে দারুন কাজে আসে। তাই তো নিজের প্রস্রাবকে ময়েশ্চারাইজারের মতো মুখেও লাগান ডেভ। এই বিষয়ে তার বক্তব্য, "যবে থেকে ইউরিন থেরাপির সাহায্য নেওয়া শুরু করেছি, তবে থেকে ত্বকের বলিরেখা আর প্রকাশ পায় না। কারণ প্রস্রাবে থাকা বিশেষ কিছু উপাদান ত্বকের বয়স বাড়তেই দেয় না।"

এই নিয়ে বইও লিখেছেন:

এই নিয়ে বইও লিখেছেন:

"দা হিউমেন বডি ওনার্স ওয়ার্কশপ ম্যানুয়াল" নামে একটি বইও লিখেছেন ডেভ। তাতে ইউরিন থেরাপি করার পর তার শরীরে কী কী পরিবর্তন হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বিশেষজ্ঞদের কী মত!

বিশেষজ্ঞদের কী মত!

ইউরিন খেরাপির সপক্ষে ডেভ মার্ফি যতই সাওয়াল করুক না কেন, বিশেষজ্ঞরা কিন্তু এখনও পর্যন্ত এই ধরনের থেরিপির উপকারিতা প্রসঙ্গে কোনও বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাননি।

Story first published: Tuesday, July 18, 2017, 17:24 [IST]
X
Desktop Bottom Promotion