ম্যাডি যখন মাচো!

By Swaity Das
madhavan new look

মনে আছে কী 'আর এইচ টি ডি এম', মানে 'র‍্যহেনা হে তেরে দিল মে' সিনেমাটা? আর সেখানে 'ম্যাডি' ওরফে মাধবনকে? হ্যাঁ, সেই মাধবন কিছুদিন আগে তাঁর নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। নতুন কী আছে সেই ছবিতে? আসুন তবে, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি।

তাঁর মিষ্টি হাসির জন্যই বিখ্যাত মাধবন। আর নতুন এই ছবিগুলো বলছে সেই সঙ্গে আরও নতুন কিছু। তাঁর নয়া-'আভতার' এক পেশল সুপুরুষ শরীর। বিশ্বাস করলেন না তো? দেখে নিন তাঁর এই ছবিগুলো, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। গুডবয় সুলভ রোম্যান্টিক ইমেজ বদলে এবার তিনি হাজির রাফ এন্ড টাফ লুকে।

'র‍্যহনা হে তেরে দিল মে' ছবিতে মাধবনের 'চকোলেট বয়' ইমেজে মজেছিলেন সকলেই। বিশেষত মেয়েরা। তারপর একে একে কত! এমনকি হালের 'তানু ওয়েডস্ মানু'-র সিকোয়েল পর্যন্ত। এবার তাঁর সেই হৃদয় হরা হাসি আর চোখের চাহনিতে যোগ হল এক মাচো লুক। এক কথায় মাধবন এখন 'পিকচার পারফেক্ট'।

Story first published: Saturday, July 8, 2017, 15:32 [IST]
X
Desktop Bottom Promotion