Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(জোকস) দেখলে আমার ছাত্রদের সাহস কত?!
ছাত্রদের সাহস
এক ইঞ্জিনিয়ারিং আর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, দুজনের মধ্যে তর্ক বেঁধেছিল যে কার ছাত্রদের সাহস বেশী।
মেডিকেল কলেজের অধ্যক্ষ তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা কোনও প্রশ্ন না করে সোজা ঝাঁপ মেরে দিলো। প্রিন্সিপাল ঘুরে তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস কতখানি?"
ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষও তাঁর ছাত্রদের ডেকে হাঙরে ভর্তি সমুদ্রের মধ্যে ঝাঁপ মারতে বললেন। ছাত্ররা সমুদ্রের দিকে একবার তাকিয়ে বলল, "আপনি আমাদের নিজের মতন পাগল ভেবেছেন নাকি?" ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবার তাঁর বন্ধুকে বললেন, "দেখলে? আমার ছাত্রদের সাহস!"
গুগল কিন্তু মেয়েই!
পাড়ার আড্ডায় দুই বন্ধুর গল্প হচ্ছে। প্রথম জন তাঁর বন্ধুকে বললে "একটা জিনিস বল দেখি, গুগল ছেলে না মেয়ে?"
এহেন প্রশ্ন শুনে অন্য বন্ধুর মুখ কাঁচুমাচু দেখে প্রথমজন করুণার হাসি হেসে বললো, "এতো সোজা জিনিসটাও বলতে পারলি না! গুগল হলো মেয়ে।"
দ্বিতীয় বন্ধুটি ক্ষেপে গিয়ে বললে, "যাতা বললেই হলো? গুগল মেয়ে হলো কিকরে?"
প্রথমজন খুব তাচ্ছিল্য সহকারে বললে, "দেখ বাওয়া, গুগল মেয়েই। কারন, তোকে কোন কথাই শেষ করতে দেবে না, আর তার আগেই পঞ্চাশটা সাজেশন দিয়ে বসবে! এবার বুঝলি?" বলেই কেটে পড়লো।
আমি এখানে নতুন এসেছি ভাই!
একটা লোক পুরো আকন্ঠ মাতাল হয়ে বার থেকে কোনোমতে টলতে টলতে বেরিয়ে এলো। বাইরে এসেই তার দেখা আরে বেহদ্দ মাতালের সাথে।
প্রথম মাতাল আকাশের দিকে তাকিয়ে দ্বিতীয়জনকে বলল, "ভাই, আকাশে ওটা কি চাঁদ না সূর্য?"
দ্বিতীয় মাতাল চোখমুখ কুঁচকে ওপরের দিকে তাকিয়ে বললো, "জানিনা ভাই! আমিও এখানে নূতন এসেছি।"



Click it and Unblock the Notifications