Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুরক্ষিত যৌনমিলন নিয়ে এই ভুলধারণাগুলো কি আপনারও আছে?
প্রথম সব জিনিস নিয়ে আমাদের কৌতুহল থাকে। আর সেই কৌতুহলবশত আমরা সবার থেকেই কথায় কান দিই ও অধিকাংশ কথা ঠিক বা ভুল বিচার না করেই বিশ্বাস করে বসি। যৌনতাও এর বাইরে নয়। কৈশরে পা দিয়েই এই যৌনতা নিয়ে আমাদের মনে একাধির প্রশ্ন দানা বাঁধে। [ যৌন মিলনের পরই এসব করবেন না!]
যৌনতা নিয়ে শুধু কিশোর-কিশোরীদের মধ্যে নয়, ভুল ধারণা রয়েছে অনেক প্রাপ্তবয়স্কদের মধ্যেও। এই বিষয়টির গুরুত্ব সবার জীবনে থাকলেও অধিকাংশই বিষয়টির গভীরে যেতে চান না। শুধু উপর উপর জ্ঞান ভয়ানক হতে পারে। বিশেষ করে নিরাপদ যৌনমিলন কী, কোন কোন জিনিসগুলি মাথায় রাখলে তা সম্ভব, তা জানার চেষ্টাই অনেকে করেন না।
আবার অনেকে ভুল জেনেই ক্ষান্ত। নিরাপদ যৌনমিলন নিয়ে একাধিক ভুল ধারণা আজও বহু মানুষের মধ্যেই দেখা যায়। এই ভুল ধারণাগুলি কী এবং সত্যিটাই বা কী আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

আমি যে কোনও যৌনরোগ থেকে নিরাপদ কারণ আমি সবসময় ভার্জিন মহিলাদের সঙ্গেই যৌনসঙ্গম করেছি
আসলে : কেউ যদি দাবি করেন তিনি ভার্জিন, আপনি কী সেক্ষেত্রে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারবেন যে তিনি সত্যি কথাই বলছেন? আর সবচেয়ে বড় কথা, আপনাকে বুঝতে হবে ওরাল সেক্স বা অ্যানাল সেক্সের মাধ্যমেও যৌনবাহিত কারোর দেহে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ আপনার যৌনসঙ্গী যদি এর আগে ভাজাইনাল সেক্স না করলেও ওরাল বা অ্যানাল সেক্স করে থাকে তাহলে তার শরীরে যৌনরোগ বাহিত হতেই পারে। যা যৌনসঙ্গমের পর আপনার শরীরেও পৌঁছে যেতে পারে।

আমার কোনও যৌনবাহিত রোগ নেই কারণ আমার মেডিক্যাল রিপোর্ট তাই বলছে
আসলে :এমন বহু যৌনবাহিত রোগ আছে যা সাধারণ রক্ত পরীক্ষা বা চেক আপে ধরা পড়ে না। তার জন্য বিশেষ কিছু পরীক্ষা করাতে হয়। তাই যারা দাবি করেন, মেডিক্যাল রিপোর্ট হিসাবে তার কোনও যৌন রোগ নেই, তাঁকে জিজ্ঞাসা করুন কী ধরণের মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে এই দাবি করছেন তিনি।

আমার পিরিয়ড হয়েছে তাই অসুরক্ষিত যৌনমিলনেও কোনও সমস্যা নেই
আসলে : হ্যাঁ এটা সত্যি যে সাধারণত পিরিয়ডের সময়ে যৌনমিলনের ফলে গর্ভধারণ করা সবসময় সম্ভভ হয় না। তা বলে, তা অসম্ভবও নয়। আপনার ঋতুচক্রের সময়ের সঙ্গে যদি আপনার ওভিউলেশনের সময় মিলে যায় তাহলে পিরিয়ডের সময় যৌনমিলনের ফলেও গর্ভধারণ সম্ভব।

আমি কন্ডোম ব্যবহার করতে পারি না কারণ....
আসলে : কারণটা যাই হোক, কোনও অজুহাত অসুরক্ষিত যৌনমিলনের পক্ষে ভাল নয়। হতে পারে ধর্মের নিষেধাজ্ঞা, অ্যালার্জি বা আপনার বোকামির পরিচয়. কোনও অজুহাতই এখানে যোগ্য নয়, যদি না আপনি সন্তান চাইছেন।

আমি জানি যার সঙ্গে যৌনসঙ্গম করছি তার কোন যৌনবাহিত রোগ নেই।
আসলে : বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টা জানা সম্ভব হয় না। কারণ, অনেক সময় যৌনবাহিত বহু রোগেরই কোনও বাহ্যিক লক্ষণ দেখা যায় না। একমাত্র মেডিক্যাল পরীক্ষার মাধ্যমেই তা জানা সম্ভব।



Click it and Unblock the Notifications