(ছবি) প্রতিদিন যে মিথ্যা কথাগুলি বলে থাকি আমরা

যদি কাছের কোনও মানুষকে বিচলিত থাকতে দেখেন, আপনি জিজ্ঞাসা করবেন কী হয়েছে? উত্তর আসবে, কিচ্ছু না। ভাববেন না আপনার কাছের মানুষটি সত্যি বলছেন। [জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা]

অনেক ক্ষেত্রেই আমরা নিত্যদিনের কাজের মাঝে বেশ কিছু মিথ্যা কথা বলি যা খুব সহজেই চলে আসে ঠোঁটের ডগায়। আমরা জানি মিথ্যা কথা বলা ঠিক নয়, তাও বলে ফেলি। নিচের স্লাইডে দেখে নিন এমন কয়েকটি মিথ্যে যা আমরা রোজকার জীবনে বলে থাকি। [জেনে নিন মানুষের শরীরের নানা চাঞ্চল্যকর অজানা তথ্য]

ফোনে চার্জ ছিল না

ফোনে চার্জ ছিল না

অনেক সময়ে কোনও নির্দিষ্ট ফোন ধরতে না চাইলে অমরা মোবাইল অফ করে দিই। পরে জানতে চাইলে বলি, 'মোবাইলে চার্জ ছিল না।'

রিং শুনতে পাইনি

রিং শুনতে পাইনি

কোনও ফোন ধরতে না চাইলে আমরা এই বক্তব্য়ের আশ্রয় নিই। অনেক সময়ে বহু কাছের মানুষের ফোনও আমরা ধরি না। পরে জিজ্ঞাসা করলে বলি, মোবাইলের রিং টোন শুনতে পাইনি।

ট্রাফিকে আটকে গিয়েছি

ট্রাফিকে আটকে গিয়েছি

কোথাও পৌঁছতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেরি করি এবং গন্তব্য়ে পৌঁছে রাস্তায় যানজটের গল্প শোনাই।

লিফট কাজ করছিল না

লিফট কাজ করছিল না

এখন প্রায় সব অফিসেই নিয়মের কড়াকড়ি থাকে। লেট হলে মাইনের টাকা কাটা যায়। তবে সাফাইয়ের সুযোগ থাকলে আমরা হয় বলি রাস্তায় দেরি হয়েছে, অথবা অফিস বিল্ডিংয়ের লিফট ঠিকমতো কাজ না করায় ঢুকতে দেরি হয়েছে।

একটু পরে ফোন করছি

একটু পরে ফোন করছি

অনেক সময়ে আমরা কোনও কাজে ব্যস্ত থাকার সময়ে ফোন এলে পরে ফোন করব বলে আমরা রেখে দিই। কিন্তু পরে আর ফোন করা হয়ে ওঠে না।

শরীর ঠিক নেই

শরীর ঠিক নেই

কখনও কখনও কোনও জায়গায় যেতে না চাইলে বা কোনও কাজ করতে না চাইলে আমরা শরীর খারাপের বাহানা দিই।

কাজে ব্যস্ত রয়েছি

কাজে ব্যস্ত রয়েছি

কখনও কখনও বাড়ির বিছানায় আরাম করতে করতে বা সোফায় গা এলিয়ে আমরা কাজে ব্যস্ত থাকার কথা বলে থাকি।

সময় নেই

সময় নেই

কোনও কাজ এড়িয়ে যেতে চাইলে আমরা সময়ের অপ্রতুলতার কথা জানাই।

Story first published: Wednesday, July 15, 2015, 19:12 [IST]
X
Desktop Bottom Promotion