Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2023: পকেট বাঁচিয়ে করুন পুজোর কেনাকাটা! রইল সেরা ৪ জায়গার সন্ধান
পুজো তো প্রায় দোরগোড়ায়। হাতে গোনা কিছুদিন বাকি। তারপরেই ঢাকে পড়বে কাঠি। আর বাঙালির কাছে দুর্গা পুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলা। প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর প্ল্যানিং, শপিং। কেবল নিজের জন্য তো কেনাকাটা নয়, পরিবার আছে, আত্মীয়স্বজন আছে। ফলে পুজোর কেনাকাটার জন্য পকেটে বেশ ভালো রকম চাপ পড়ে আমজনতার।
তাই যদি এমন জায়গার খোঁজ মেলে যেখানে সস্তায় পছন্দের সব জিনিস পাওয়া যাবে, তাহলে বিষয়টা মন্দ হয় না, কী বলেন? আজ রইল কলকাতার এমনই বিশেষ ৪টি জায়গার খোঁজ, যেখানে আপনি আপনার মনের মতো জিনিসও পাবেন, আর পকেটেও টান পড়বে না।

হাতিবাগান মার্কেট
সস্তায় কেনাকাটার জন্য উত্তর কলকাতার সবচেয়ে সেরা পীঠস্থান হাতিবাগান মার্কেট। স্বল্প মূল্যে দারুণ সব জিনিস পাওয়া যায় এই বাজারে। জামাকাপড় থেকে জুতো, জুয়েলারি, কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস, উপহার সামগ্রী - প্রয়োজনীয় সব কিছুই পাবেন। তাই এবার পুজোর শপিং-এ চলে যান হাতিবাগানে। ছুটির দিনে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো গয়না, পোশাক কিনে ফেলুন সাধ্যের মধ্যেই। ব্র্যান্ডেড পোশাকে গুচ্ছের খরচ না করে, একই রকম সুন্দর সব জিনিস পেয়ে যান এখান থেকেই। স্টাইলও বজায় থাকল আবার পকেটও বাঁচল!
নিউ মার্কেট
পুজো হোক বা অন্য কোনও অনুষ্ঠান, কেনাকাটার প্রসঙ্গ আসলে প্রথমেই মনে আসে ধর্মতলা চত্ত্বর - নিউ মার্কেট। এখান থেকে ঘুরে ঘুরে শপিং করার মজাই আলাদা। কলকাতার সব থেকে পুরানো এবং জনপ্রিয় এই জায়গায় একই সঙ্গে পেয়ে যেতে পারেন পছন্দের পোশাক, জুয়েলারি, রূপচর্চার সরঞ্জাম, জুতো, ব্যাগ-সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিস। চোখ ধাঁধানো সব কালেকশন, আর দামও ভীষণ কম। তাই যাঁরা শপিং করতে ভালোবাসেন, তাঁদের তো নিত্য যাতায়াত এখানে লেগে থাকেই!
গড়িয়াহাট মার্কেট
দক্ষিণ কলকাতাবাসীদের কেনাকাটার আদর্শ জায়গা গড়িয়াহাট। কম দামে কী কী না পাওয়া যায় এখানে - পোশাক থেকে গয়না, জুতো থেকে ব্যাগ, ঘর সাজানোর জিনিসও সব মিলবে। কুর্তি, টপ, সালোয়ার, শাড়ি, ফ্যাশানেবল ড্রেস, পাঞ্জাবি, জিন্স, ম্যাচিং গয়নাগাটি সব কিছুরই বিরাট সম্ভার। এককথায়, এথনিক থেকে ওয়েস্টার্ন সবই মিলবে এই একটা জায়গায়। একটু দরদাম করলে ভীষণই সস্তায় পাবেন পছন্দের সব জিনিস।
বড়বাজার
কলকাতার অন্যতম পুরানো কেনাকাটার গন্তব্য বড়বাজার। খুবই সস্তায় দারুণ সব জিনিসের সম্ভার এখানে। বিশেষ করে, পাইকারি দরে জিনিস কিনতে গেলে বড়বাজার সেরা। শাড়ি, জামা, ইলেক্ট্রনিক জিনিসপত্র, প্রসাধনী, ঘরের জিনিসপত্র, গয়না সবই এখানে পাবেন পাইকারি দরে। অনেক ছোটো-বড় ব্যবসায়ীরাও এখান থেকে পাইকারি দরে জিনিস কিনে নিয়ে যান।
এবার পুজোর জন্য কেনাকাটা করতেই পারেন বড়বাজারে। হরেক রকমের শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার বা অন্যান্য পোশাক এই বাজারে পেয়ে যাবেন আপনি। পাশাপাশি এখানেই পেয়ে যেতে পারেন পোশাকের সঙ্গে মানানসই গয়না ও অ্যাক্সেসরিজ।



Click it and Unblock the Notifications
