Chanakya Niti: খুব লক্ষ্মীমন্ত হন এই মহিলারা, স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসেন, জানাচ্ছে চাণক্য নীতি

Chanakya Niti in Bengali: পণ্ডিত চাণক্যের কথা আমরা সকলেই ইতিহাসে পড়েছি। এই ব্রাহ্মণ পণ্ডিত যেমন দর্শন ও অর্থশাস্ত্রে তাঁর সুতীক্ষ্ণ মেধার পরিচয় দিয়েছিলেন, তেমনই রাজকার্য পরিচালনা এবং মানব জীবনের উন্নতিতেও অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছেন। তাঁর লেখা বই চাণক্য নীতিতে মানব জীবনের বাস্তব দিকগুলি তুলে ধরেছেন তিনি। মনুষ্য জীবনে কোন কোন ক্ষেত্রে ঠিক কী কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আচার্য চাণক্য। তাই, হাজার হাজার বছর পরেও চাণক্য নীতি আজও সমান জনপ্রিয়।

Chanakya Niti

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে মানব জীবনের বিভিন্ন দিক যেমন - ব্যক্তিগত জীবন, চাকরি, ব্যবসা, সম্পর্ক, বন্ধুত্ব, শত্রু, এই সব বিষয়ে মতামত শেয়ার করেছেন। তিনি এ বিষয়েও জানিয়েছেন যে, কোন ধরনের মহিলারা অত্যন্ত লক্ষ্মীমন্ত হন এবং তাঁদের স্বামীদের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন।

ধৈর্য্যই হল সবচেয়ে বড় গুণ

ধৈর্য্যই হল সবচেয়ে বড় গুণ

আচার্য চাণক্যের মতে, ধৈর্য হল নারীর অলঙ্কার। যে সকল নারী অত্যন্ত ধৈর্যশীল হন, তাঁরা খুব ভাগ্যবান। এই ধরনের নারীরা বিপদে-আপদে কখনই নিজের পরিবারে ও স্বামীকে ছেড়ে যান না, বরং এরা ভালো সময় আসার অপেক্ষা করেন। ধৈর্য্য ধরে সেই সংকট থেকে বেরোনোর পথ খোঁজেন।

চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে, ধৈর্য্যশীল ব্যক্তি খুব সহজেই যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। ধৈর্যশীল মহিলাকে যে সব ব্যক্তিরা বিয়ে করেন, তিনি নিঃসন্দেহে ভাগ্যবান।

ধার্মিক মন যাঁর

ধার্মিক মন যাঁর

চাণক্যের মতে, ধর্ম-কর্মে মতি আছে, এমন মহিলা তাঁর পরিবারের জন্য সব সময় সৌভাগ্য নিয়ে আসেন। তাই ধার্মিক নারীকে বিয়ে করলে সেই ব্যক্তির জীবনে সর্বদা সুখ ও সৌভাগ্য বিরাজ করে। ধার্মিক মহিলা কখনও নিজেও অধর্ম করেন না এবং তাঁর পরিবারকেও অধর্মের পথে হাঁটতে দেন না।

শান্ত স্বভাব যাঁর

শান্ত স্বভাব যাঁর

যে নারী শান্ত প্রকৃতির ও সংযমী স্বভাবের, তাঁরা সৌভাগ্য নিয়ে আসেন তাঁদের স্বামীর জীবনে। কথায় কথায় রেগে যাওয়া, চিত্‍কার চেঁচামেচি করা কখনই ভালো নয়। তাই শান্ত মহিলাকে বিয়ে করলে ভাগ্য বদলে যেতে পারে।

মৃদুভাষী মহিলা

মৃদুভাষী মহিলা

কথাবার্তায় তিক্ততা বা কঠোরতা থাকলে তাঁকে কেউই পছন্দ করেন না। মিষ্টি ভাষায় যিনি কথা বলতে পারেন, তিনি খুব সহজেই সকলের মন জয় করার ক্ষমতা রাখেন। চাণক্য নীতি অনুসারে, যে পরিবারের নারী অত্যন্ত নরম ও মৃদুভাষী স্বভাবের, সেই নারী বাড়িতে সবসময় খুশি-আনন্দ ধরে রাখেন। এমন নারীর থাকার কারণে ঘরে সুখ, শান্তি থাকে। তাই মিষ্টিভাষী মহিলা যাঁর জীবনসঙ্গীনী, সেই ব্যক্তি নিঃসন্দেহে ভাগ্যবান।

X
Desktop Bottom Promotion