Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: জীবনের এই পরিস্থিতিগুলি মৃত্যুর মতোই বেদনাদায়ক! জানুন কী বলছে চাণক্য নীতি
প্রাচীনকালের বিশিষ্ট কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও দার্শনিক পণ্ডিত চাণক্য অথবা কৌটিল্যের অনেক পরামর্শই এখনও আমাদের জীবনে কার্যকরী। তাঁর লেখা বই চাণক্য নীতিতে তিনি জীবনের বাস্তব কয়েকটি দিক তুলে ধরেছেন। বিভিন্ন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া জানানো উচিত, সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছেন। চাণক্যের কথাগুলি তিক্ত মনে হলেও, তা আমাদের জীবনে সাফল্য পেতে অনুপ্রাণিত করে।

আচার্য চাণক্যের মতে, মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, যেগুলি মৃত্যুর মতোই কষ্টের। জেনে নেওয়া যাক, কোন কোন পরিস্থিতিকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন কৌটিল্য।

বৃদ্ধ বয়সে জীবনসঙ্গী মারা যাওয়া
চাণক্যের মতে, বৃদ্ধ বয়সে জীবনসঙ্গীর আনুকূল্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই বয়সকালে স্বামী-স্ত্রীর মধ্যে একজন মারা গেলে তার চেয়ে দুঃখের আর কিছু হয় না। বিশেষ করে, বৃদ্ধ বয়সে স্ত্রীর আগে চলে যাওয়াটা খুবই বেদনাদায়ক।
আচার্য চাণক্য বলেছেন, একজন নারী একজন পুরুষকে ছাড়া তার সময় কাটাতে পারে, কিন্তু একজন পুরুষ কখনই নারীকে ছাড়া বাঁচতে পারে না।

সঞ্চিত অর্থ হারানো
আচার্য চাণক্যের মতে, ধন-সম্পদ হাত থেকে বেরিয়ে যাওয়াও খুবই কষ্টের। একজন ব্যক্তি সারা জীবন কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। পরিশ্রম করে উপার্জন করা সমস্ত সঞ্চিত অর্থ যদি অন্য কারুর হাতে চলে যায়, তাহলে তার থেকে কষ্টের আর কিছুই নেই। আর্থিক সংকটে ব্যক্তিকে নানা সমস্যায় পড়তে হয়। সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

অন্যের উপর নির্ভরশীল
পণ্ডিত চাণক্য বলেছেন, যাঁরা কঠোর পরিশ্রম করে জীবন অতিবাহিত করেন, তাঁরা ভালো জীবনযাপন করেন। তবে যাঁরা অন্যের উপর নির্ভরশীল অথবা অন্য কারুর সহায়তায় জীবনযাপন করেন, এমন পুরুষের জীবন নরকের মতো হয়। এই ধরনের মানুষ সুখের অনুভূতি পান না।



Click it and Unblock the Notifications