Chanakya Niti: এই ব্যক্তিরা সময়ের আগেই বুড়ো হয়ে যান, দেখুন আচার্য চাণক্যের মত

Chanakya Niti in Bengali: ভারতের সর্বকালের সেরা পণ্ডিতদের মধ্যে অন্যতম আচার্য চাণক্য। এই পণ্ডিত ব্যক্তিকে রাজনীতি ও কূটনীতির শ্রেষ্ঠ শিক্ষক মনে করা হয়। অর্থশাস্ত্রেও তিনি ছিলেন দক্ষ। তাঁর লেখা বই চাণক্য নীতিতে মানব জীবনের বাস্তব দিকগুলি তুলে ধরেছেন তিনি। মানুষের কর্ম থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত অনেক কথা বলেছেন আচার্য চাণক্য। চাণক্যের কথাগুলি একজন ব্যক্তির কাছে তিক্ত মনে হতে পারে, তবে তা জীবনে প্রয়োগ করলে সাফল্য অবধারিত। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিশ্বাস করেন, যে ব্যক্তি আচার্য চাণক্যের নীতি নিয়মিত অধ্যয়ন করেন, তাঁর জীবন থেকে দুঃখ, দুর্দশা, বিপর্যয় সহজেই দূর হয়।

Chanakya Niti

চাণক্য তাঁর নীতিতে এ কথাও উল্লেখ করেছেন যে, কোন কোন ব্যক্তিরা সময়ের আগেই বুড়ো হয়ে যান। তিনি কিছু উপায়ও বলেছেন, যেগুলো মেনে চললে অসময়ে বুড়ো হওয়ার হাত থেকে রক্ষা মিলতে পারে।

যারা বেশি যাত্রা করেন তারা দ্রুত বুড়ো হয়ে যান

যারা বেশি যাত্রা করেন তারা দ্রুত বুড়ো হয়ে যান

আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তিরা বেশিরভাগ দিনই ট্রাভেল বা জার্নি করেন তারা খুব দ্রুত বৃদ্ধ হয়ে যান। কারণ এদের দৈনন্দিন রুটিন ঠিক থাকে না এবং এরা নিজেদের খাওয়াদাওয়া ও ঘুমানোর দিকে ঠিকমতো নজর রাখতে পারেন না। এককথায়, এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত অগোছালো জীবনযাপন করেন। তাই, যারা খুব ব্যস্ততার মধ্য দিয়ে জীবন কাটান, তারা এখনই সতর্ক হোন, অন্যথায় সঠিক সময়ের আগেই বৃদ্ধাবস্থা চলে আসবে।

শারীরিক সুখ পায় না এমন নারীরা দ্রুত বৃদ্ধ হন

শারীরিক সুখ পায় না এমন নারীরা দ্রুত বৃদ্ধ হন

চাণক্য নীতিতে বলা হয়েছে, যে সব নারীরা সঠিক সময়ে শারীরিক সুখ পান না, তারাও শীঘ্রই বৃদ্ধ হয়ে যান। তাই এমন নারীদের আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন।

বেঁধে রাখা ঘোড়া দ্রুত বুড়ো হয়ে যায়

বেঁধে রাখা ঘোড়া দ্রুত বুড়ো হয়ে যায়

চাণক্য নীতি অনুযায়ী, বেশিরভাগ সময় ধরে বেঁধে রাখা ঘোড়া সঠিক সময়ের আগেই বৃদ্ধ হয়ে যায়। চাণক্যের মতে, ঘোড়ার কাজ হল দৌড়ানো এবং কঠোর পরিশ্রম করা। কিন্তু তা না করে যদি সারাক্ষণ ঘোড়াকে বেঁধে রাখা হয়, তাহলে তারা দ্রুত বৃদ্ধ হয়ে যায়।

X
Desktop Bottom Promotion