Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti : শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হন এই ব্যক্তিরা, ভুলেও এদের সাহায্য নেবেন না!
প্রাচীনকালে চাণক্যের রচিত নীতিগুলি আজও খুব প্রাসঙ্গিক। চাণক্যের নীতিশাস্ত্র আজও আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহায্য করে। মনুষ্য জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। তাই, শত শত বছর পেরিয়ে গেলেও তাঁর বাণীগুলি অমর হয়ে আছে এবং মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। চাণক্য নীতিতে এমন অনেক কথা বলা হয়েছে, যেগুলো মেনে চললে আপনি আপনার জীবনের যে কোনও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

পণ্ডিত, শিক্ষক, কূটনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ হিসেবে চাণক্যের খ্যাতি অপরিমেয়। চাণক্য নীতি অনুসারে, প্রত্যেক মানুষের উচিত তাঁর শত্রুদের চিনে রাখা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা শত্রুর থেকেও ভয়ংকর। আসুন জেনে নেওয়া যাক, কাদের থেকে সর্বদা নিজেকে দূরে রাখা প্রয়োজন।

কাদের থেকে দূরত্ব বজায় রাখবেন?
চাণক্য নীতিতে এমন একটি শ্লোক লেখা আছে, যেখানে বলা হয়েছে জীবনে কোনও শত্রুর থেকে ভুল করেও সাহায্য নেওয়া উচিত নয়। শ্লোকটি হল -
ন পশ্যতি চ জন্মান্ধঃ কামান্ধো নৈব পশ্যতি |
মদোন্মত্তা ন পশ্যন্তি অর্থী দোষং ন পশ্যতি ||
অর্থ - জন্মগতভাবে অন্ধ ব্যক্তি যেমন কিছুই দেখতে পায় না, ঠিক তেমনই কামলালসা ও ক্রোধে মত্ত ব্যক্তিরাও কিছুই দেখতে পায় না। একজন অহংকারী ব্যক্তি কখনই মনে করে না যে সে খারাপ কিছু করছে। আর যাঁরা কেবল টাকার পিছনে ছুটছে, তাঁরা তাদের কাজে কোনও পাপ দেখতে পায় না।

ক্রোধান্বিত ব্যক্তিদের থেকে দূরে থাকুন
আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি কথায় কথায় রাগ করেন বা ক্রোধান্মত্ত হন এবং কামুক প্রকৃতির হন, ভুল করেও তার থেকে সাহায্য নেওয়া উচিত নয়। এই ধরনের লোকেরা সবসময় নিজেদের ইচ্ছা পূরণের জন্য অন্যের ক্ষতি করে। আর এতে তারা আনন্দ পায়।

ঈর্ষান্বিত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন
চাণক্য নীতি অনুসারে, যারা দুষ্ট এবং লোভী, তারা অন্যের উন্নতি দেখে ঈর্ষা করে। এই ধরনের লোকেদের থেকে জীবনে কখনও সাহায্য নেওয়া উচিত নয়। এরা ওপর ওপর আপনাকে সাহায্য করবে, কিন্তু গোপনে আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে।

স্বার্থপর মানুষের থেকে দূরে থাকুন
চাণক্য নীতি অনুসারে, স্বার্থপর ব্যক্তিরা জীবনে নিজেদের লাভ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবেন না। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদের ফাঁদে ফেলে। তাই এদের থেকে দূরে থাকাই ভাল। এই ধরনের ব্যক্তিরা কখনই কাউকে সাহায্য করে না, শুধুমাত্র নিজেদের সুবিধা খোঁজে।



Click it and Unblock the Notifications