Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: খারাপ সময়ে সর্বদা কাজে আসে এই ৪টি জিনিস! উপদেশ চাণক্যের...
আচার্য চাণক্য কেবল একজন শ্রেষ্ঠ বিদ্ধান ব্যক্তিই ছিলেন না, এর পাশাপাশি তিনি একজন ভালো শিক্ষকও। চাণক্য-কে সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। তৎকালীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে আচার্য পদে শিক্ষার্থীদের পথপ্রদর্শন করেন। তিনি একজন দক্ষ কূটনীতিবিদ ,দার্শনিক এবং অর্থনীতিবিদ ছিলেন। চাণক্য নীতি মেনে চললে জীবনে সফলতা পাওয়া যেতে পারে।

চাণক্যের নীতিশাস্ত্রে এমন চারটি বিষয়ে উল্লেখ রয়েছে, যা সর্বদা আমাদের কঠিন সময়ে কাজে আসে। আসুন জেনে নেওয়া যাক সেই ৪টি বিষয় সম্পর্কে।

শিক্ষার চেয়ে বড় সম্পদ নেই
আচার্য চাণক্যের মতে, জ্ঞান বা শিক্ষা এমন একটি সম্পদ যা কেউ চুরিও করতে পারে না বা কেড়েও নিতে পারে না। জ্ঞান যত শেয়ার করবেন, ততই বাড়বে। কখনও কোনো সমস্যায় পড়লে তখন জ্ঞানই সবার আগে কাজে আসে। কঠিন সময়ের সঙ্গী জ্ঞান বা শিক্ষা। জ্ঞান থাকলে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং সব সমস্যাও কাটিয়ে উঠতে পারবেন।

ভালো সঙ্গ
চাণক্য নীতি অনুসারে, সৎ মানুষের সঙ্গে বসবাসকারী ব্যক্তিরা খুব ভাগ্যবান। তারা অতি সাহসের সঙ্গে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। সৎ সঙ্গের দ্বারা ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।

সুস্থ জীবনযাপন
চাণক্য বলেছেন, যদি কোনও ব্যক্তির স্বাস্থ্য ভাল থাকে, তবে তিনি খুব সহজেই যে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। তীক্ষ্ণ বুদ্ধি কেবল সুস্থ শরীরেই থাকে। তাই, সুস্থ ব্যক্তি কঠিন সময়েও তাঁর বুদ্ধিকে দিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর শরীর সুস্থ না থাকলে কোনও কাজে মনও বসবে না এবং সর্বদা নেতিবাচক চিন্তাধারা ঘিরে থাকবে।

অর্থ সঞ্চয় করুন
পণ্ডিত চাণক্যের মতে, মানুষ বিপদে পড়লে বেশিরভাগ সময়ই কেউ পাশে থাকে না। সবাই তখন সঙ্গ ত্যাগ করে। তাই, অর্থই হল আপনার প্রকৃত বন্ধু। যখন কেউ পাশে থাকে না, তখন কেবল অর্থই কাজে লাগে। যতদিন আপনার কাছে টাকা থাকবে, ততদিন সবাই আপনার পাশে দাঁড়াবে, নইলে সবাই ছেড়ে চলে যাবে। তাই, কঠিন সময়ের কথা ভেবে এখন থেকেই অর্থ সঞ্চয় করা উচিত।



Click it and Unblock the Notifications