Chanakya Niti: লজ্জা না করেই করুন এই ৪ কাজ, না হলে সারা জীবন পস্তাতে হবে!

আচার্য চাণক্য তাঁর দক্ষতা ও বুদ্ধিমত্তার সাহায্যে জীবনে সাফল্য অর্জনের জন্য অনেক নীতি তৈরি করেছিলেন। তিনি শুধু রাজনীতি, সমাজ, অর্থনীতি সম্পর্কেই উপদেশ দেননি, পারিবারিক ও ব্যক্তিগত জীবন সংক্রান্তও অনেক উপায় বলেছেন। চাণক্য তাঁর নীতিতে বলেছেন যে, কিছু কাজ করার সময় একেবারেই লজ্জা পাওয়া উচিত নয়। কারণ লজ্জার কারণে সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় এবং সারা জীবন অনুতপ্ত হতে হয়।

Chanakya Niti

চাণক্য নীতিতে এমন ৪টি কাজের কথা বলা হয়েছে, যা করতে গিয়ে কোনও ব্যক্তির লজ্জিত হওয়া উচিত নয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন কাজের কথা বলেছেন তিনি-

অর্থ উপার্জন করতে লজ্জা পাবেন না

অর্থ উপার্জন করতে লজ্জা পাবেন না

সুখী জীবনের জন্য অর্থের প্রয়োজন। আমাদের প্রায় সব চাহিদাই কোথাও না কোথাও টাকার সাথে সম্পর্কিত। চাণক্যের মতে, একজন ব্যক্তির অর্থ উপার্জনের জন্য কোনও কাজ করতে দ্বিধা বা লজ্জাবোধ করা উচিত নয়। অনৈতিক কাজ ব্যতীত, যে কাজের জন্য অর্থ পাওয়া যায়, এমন কোনও কাজ করতে কারুরই লজ্জা পাওয়া উচিত নয়।

ধার দেওয়া টাকা চাইতে দ্বিধা করবেন না

ধার দেওয়া টাকা চাইতে দ্বিধা করবেন না

অনেকেই কাউকে ধার দেওয়া জিনিস এবং টাকা ফেরত চাইতে খুব ইতস্তত বোধ করে। যে কারণে তাঁদের অনেক সমস্যায়ও পড়তে হয়। চাণক্য নীতি বলছে যে, টাকা ধার দিয়ে থাকলে তা সময়মতো চাওয়া উচিত। এতে দ্বিধাবোধ না করাই ভালো।

গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় লজ্জা পাবেন না

গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় লজ্জা পাবেন না

গুরু বা শিক্ষক হলেন আমাদের পথপ্রদর্শক। যারা আমাদের জীবনের ঠিক ও ভুল বুঝিয়ে দেয়, সুশিক্ষা প্রদান করে, জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। তাই, আপনার শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে শিক্ষা নিতে লজ্জাবোধ করবেন না। একজন ভালো ও সফল ছাত্র সে, যে বিনা লজ্জায় শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে।

খাওয়ার সময় লজ্জা পাবেন না

খাওয়ার সময় লজ্জা পাবেন না

মানুষ পেট ভরে খাওয়ার জন্যই উপার্জন করে, যাতে জীবনে কখনই খাবারের সংকট না আসে। কিন্তু অনেকেই পাবলিক প্লেসে বা কারুর সামনে খাবার খেতে লজ্জাবোধ করেন। লজ্জার কারণে তাঁরা ঠিকমতো খেতে পারেন না এবং ক্ষুধার্ত থাকেন। চাণক্যের মতে, খাওয়ার সময় কখনই লজ্জা বোধ করা উচিত নয়। খিদে পেলে খাবার গ্রহণ করা উচিত, অন্যথায় সারা দিন খালি পেটে থাকতে হতে পারে।

Story first published: Saturday, March 11, 2023, 12:03 [IST]
X
Desktop Bottom Promotion