Chanakya Niti: এই ব্যক্তিদের অসম্মান করলে রুষ্ট হন মা লক্ষ্মী! কী বলে চাণক্য নীতি?

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে মানব জীবনের ভুল-ঠিক, ধর্ম-অধর্ম, নৈতিক-অনৈতিক, সৎ-অসৎ, এই সব আচরণ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। চাণক্যের প্রতিটি উপদেশ সে কালে যেমন গুরুত্বপূর্ণ ছিল, আজও ঠিক ততটাই সত্য। চাণক্য নীতি সম্পূর্ণরূপে মেনে চললে কখনই কোনও ব্যক্তি প্রতারণার শিকার হবেন না এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবেই।

Chanakya Niti

চাণক্যের মতে, তিন ধরনের ব্যক্তিকে কখনই অসম্মান বা অবহেলা করা উচিত নয়। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করলে জীবনে ঘোরতর বিপদ নেমে আসে। ধনসম্পদের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন ব্যক্তির সঙ্গে কখনই খারাপ ব্যবহার করা উচিত নয়-

দুর্বল ব্যক্তিদের অবহেলা করবেন না

দুর্বল ব্যক্তিদের অবহেলা করবেন না

অহংকার এবং ক্রোধের কারণে মানুষ নিজের চেয়ে দুর্বল ব্যক্তির সঙ্গে অসম্মানজনক আচরণ করে ফেলে। কিন্তু চাণক্য বলছেন, যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ও দরিদ্র ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। তাঁদের হয়রানি করাও উচিত নয়। অসহায় ব্যক্তিকে সাহায্য করার পরিবর্তে অপমান করলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন।

নারীদের সর্বদা সম্মান করুন

নারীদের সর্বদা সম্মান করুন

আমাদের দেশে নারীদের দেবী রুপে পূজা করা হয়। তাঁরা সর্বদা সম্মানিত ও শ্রদ্ধেয়। আচার্য চাণক্য তাঁর নীতিতে বলেছেন, কখনই কোনও মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। যে ব্যক্তি নারীদের অপমান করেন, তাঁর জীবনে সুখ, শান্তি থাকে না। অর্থাভাব দেখা দেয়।

পরিশ্রমী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না

পরিশ্রমী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না

চাণক্য নীতি শাস্ত্র অনুসারে, পরিশ্রমী লোকেরা অত্যন্ত সৎ এবং সত্যবাদী হয়। তাঁরা শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমেই উন্নতি করতে চায়। তাই, প্রত্যেক মানুষেরই উচিত পরিশ্রমী মানুষদের সম্মান করে চলা। যাঁরা কঠোর পরিশ্রম করে, তাঁদের জন্য মানুষের হৃদয়ে সর্বদা শ্রদ্ধা থাকা উচিত। আর, যাঁরা পরিশ্রমী ও সৎ মানুষের ওপর অত্যাচার শুরু করেন, তাঁদের ওপর মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

Story first published: Monday, February 27, 2023, 17:45 [IST]
X
Desktop Bottom Promotion