Chanakya Niti: স্ত্রীকে ভুলেও বলবেন না এই ৪ কথা, তাহলে সারা জীবন পস্তাবেন!

ধর্ম, রাজনীতি, সমাজ ও মানুষের জীবনের প্রতিটি স্তর নিয়ে আলোচনা করে গিয়েছেন মহাজ্ঞানী চাণক্য। মনুষ্য জীবনের কোন ক্ষেত্রে কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। বিবাহিত জীবন ও সংসারে শান্তি বজায় রাখার উপায়ও বলে গিয়েছেন আচার্য চাণক্য।

Chanakya Niti: Men Should Not Tell These Secrets to His Wife

চাণক্য তাঁর নীতিশাস্ত্রে উল্লেখ করেছেন যে, প্রত্যেক স্বামীর উচিত তাঁদের স্ত্রীর কাছ থেকে কিছু বিষয় লুকিয়ে রাখা, তা না হলে স্ত্রীরা সারা জীবন স্বামীকে কথা শোনাবেন বা তাঁদের শোষণ করে যাবেন। কোন চারটি বিষয় স্ত্রীকে বলা থেকে বিরত থাকতে বলেছেন চাণক্য? চলুন জেনে নেওয়া যাক।

নিজের দুর্বলতার কথা বলবেন না

নিজের দুর্বলতার কথা বলবেন না

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে জানিয়েছেন যে, কখনই কাউকে নিজের দুর্বলতা সম্পর্কে জানাতে নেই। কারণ তাঁরা আপনার দুর্বলতার ফায়দা তুলতে পারেন। বিশেষ করে, স্ত্রীর কাছে ভুলেও কখনও নিজের দুর্বলতার কথা জানাবেন না। কারণ আপনার দুর্বলতা সম্পর্কে স্ত্রী জানতে পারলে, সে সেই সুযোগকে কাজে লাগাবে। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার স্ত্রী আপনাকে দিয়ে নিজের পছন্দের সমস্ত কাজ করিয়ে নিতে পারেন। তাই স্ত্রী ও অন্য সকলের সামনে নিজের দুর্বলতা লুকিয়ে রাখাই ভালো।

নিজের অপমানের কথা জানাবেন না

নিজের অপমানের কথা জানাবেন না

চাণক্য নীতিতে বলা হয়েছে যে, স্ত্রীর কাছে নিজের অপমানের কথা কখনও জানাবেন না। কারণ আপনার স্ত্রী আপনাকে আরও ছোটো চোখে দেখতে পারেন এবং আপনাকে নিয়ে উপহাস করতে পারেন। স্ত্রী হয়তো কথায় কথায় আপনাকে এ নিয়ে খোটা দিতে পারেন। তাই আপনার যে কোনও অপমানের বিষয় নিজের কাছেই গোপন রাখুন। কোনও কারণে কোথাও অপমানিত হলে তা স্ত্রীর কাছে জানাবেন না।

গোপনে দান-ধ্যান করুন

গোপনে দান-ধ্যান করুন

চাণক্যের মতে, দানের কাজ সবসময় গোপনে করা উচিত। এমনকি নিজের স্ত্রীকেও দানের কথা বলা উচিত নয়। আপনি কাউকে যা-ই দান করুন না কেন, তা সবসময় গোপন রাখবেন। স্ত্রীর সঙ্গে দানের ব্যাপারে শেয়ার না করাই ভালো। দান সম্পর্কে জানালে এর গুরুত্ব কমে যাবে।

নিজের সম্পূর্ণ উপার্জন সম্পর্কে বলবেন না

নিজের সম্পূর্ণ উপার্জন সম্পর্কে বলবেন না

চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে, নিজের সম্পূর্ণ উপার্জন সম্পর্কে স্ত্রীর কাছে জানানো উচিত নয়। স্বামীর আয় সম্পর্কে সমস্ত কিছু জানতে পারলে স্ত্রী নিজের পছন্দ মতো ব্যয় করতে পারেন। বাড়ির জন্য অর্থ সঞ্চয়ের নাম করে আপনার খরচ কমানোর চেষ্টা করতে পারেন।

Story first published: Tuesday, February 7, 2023, 18:16 [IST]
X
Desktop Bottom Promotion