Chanakya Niti: বড় ব্যবসায়ী হতে চান? চাণক্যের এই ৪ পরামর্শ অবশ্যই মেনে চলুন!

আচার্য চাণক্য শুধু শ্রেষ্ঠ শিক্ষকই নন, তিনি ছিলেন বিশ্ব সেরা অর্থনীতিবিদও। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে চাণক্য শিখেছিলেন, যে ব্যক্তি ঝুঁকি নিতে ভয় পায়, সে কখনও সফল হয় না। ব্যবসায়ীদের সম্পর্কেও তিনি একই কথা বলেছেন। চাণক্যের মতে, যে কোনও ব্যবসা শুরু করার আগে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা উচিত। মার্কেট সম্পর্কেও অবগত থাকতে হবে, তবেই আপনি ব্যবসায় সফল হতে পারবেন। তাঁর কথায়, সফল ব্যবসায়ী তিনিই, যিনি সর্বদা ঝুঁকি নিতে তৈরি থাকেন।

chanakya niti for business

ব্যবসায় কী ভাবে সফল হওয়া যাবে এবং সর্বাধিক মুনাফা অর্জন করা যায়, সে ব্যাপারে চাণক্যের নীতিশাস্ত্র অনুসরণ করতে পারেন। আসুন জেনে নিন, ব্যবসা সংক্রান্ত চাণক্যের নীতিগুলি সম্পর্কে-

নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন

নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন

জীবনে নতুন কিছু শুরু করতে গেলে, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা উৎসাহিত করার পরিবর্তে আমাদের আত্মবিশ্বাস আরও কমিয়ে দেয়। আচার্য চাণক্য বলছেন যে, ব্যবসা শুরু করার সময় এই ধরনের নেতিবাচক লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের ব্যবসায়িক দক্ষতার উপর সম্পূর্ণ আস্থা থাকা উচিত।

ব্যবসা অসমাপ্ত রাখবেন না

ব্যবসা অসমাপ্ত রাখবেন না

নিজস্ব ব্যবসা শুরু করা এমনিতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। ব্যবসায় প্রচুর অর্থ বিনিয়োগ করা হয় এবং ঝুঁকিও অনেক বেশি। তাই অনেকেই প্রাথমিক ব্যর্থতার কারণে মাঝপথে হাল ছেড়ে দেন। এক্ষেত্রে চাণক্য পরামর্শ দেন যে, ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তা মাঝপথে বন্ধ করে দেবেন না। একবার ব্যবসা শুরু করলে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যবসায়ীকে সাহসী হতে হবে। যাঁর মধ্যে সাহসের অভাব, তিনি কখনই বড় কিছু লাভ করতে পারবেন না।

কথাবার্তা সংযত রাখুন

কথাবার্তা সংযত রাখুন

মানুষের কথাবার্তা এবং আচরণই সবচেয়ে কঠিন কাজও অত্যন্ত সহজ করে তোলে। ব্যবসার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। কথাবার্তায় মিষ্টতা থাকলে একজন ভালো বিক্রেতা এবং ভালো ব্যবসায়ী হওয়া যায়। ব্যবসা ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয় এবং নতুন পরিচিতি তৈরি হয়। চাণক্য পরামর্শ দেন যে, কথাবার্তা ও আচরণ ঠিক থাকলে খুব সহজেই সকলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে।

পণ্ডিত চাণক্যের মতে, ব্যবসা-বাণিজ্যে তাঁরাই সফল হন, যাঁরা লোক ব্যবহারে দক্ষ। কথাবার্তায় অত্যন্ত চৌখস হতে হবে তাঁদের। লোক ব্যবহার ও বাকপটুতা বাণিজ্যে সফলতা আনে।

সকলকে নিজের ব্যবসা শুরুর কথা জানাবেন না

সকলকে নিজের ব্যবসা শুরুর কথা জানাবেন না

নতুন কিছু শুরু করতে গেলে সবাইকে সে ব্যাপারে না বলাই ভালো। কারণ আপনার চারপাশের সকলে যে আপনার মঙ্গলের কথাই ভাববে তা কিন্তু একেবারেই নয়। এমনও অনেকে আছেন যাঁরা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হন এবং আপনার ব্যর্থতা কামনা করেন। সেই কারণেই আচার্য চাণক্য বলেছেন যে, যতটা সম্ভব কম লোককে নিজের নতুন ব্যবসা শুরুর কথা জানানো ভালো।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

X
Desktop Bottom Promotion