Chanakya Niti: এই ৫ ধরনের মানুষ কারুর কষ্ট বোঝে না! এদের থেকে দূরে থাকাই ভালো

আচার্য চাণক্য তাঁর সারা জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে একটি নীতিশাস্ত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, যার নাম চাণক্য নীতি। চাণক্যের এই নীতিতে মানব জীবন সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে। মনুষ্য জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে এই নীতিগুলি সঠিকভাবে অনুসরণ করে চলি, তবে অনেক সমস্যা থেকেই রেহাই মিলতে পারে।

Chanakya Niti

চাণক্যের নীতিশাস্ত্রে এমন কিছু ব্য়ক্তির কথা বলা হয়েছে, যাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এরা কখনই কারুর দুঃখ বোঝে না। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন মানুষের থেকে সর্বদা দূরে থাকার কথা বলেছেন চাণক্য।

মদ্যপ ব্যক্তিদের থেকে দূরে থাকুন

মদ্যপ ব্যক্তিদের থেকে দূরে থাকুন

পণ্ডিত চাণক্যের মতে, মাদকাসক্ত ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকা উচিত। কারণ এই ধরনের লোকেরা সবসময় অর্থ জোগাড়ে লিপ্ত থাকে। টাকার জন্য এরা চুরি, ডাকাতি, খুনের মতো অপরাধ করতেও পিছপা হয় না। নেশা করাই এদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। এই ধরনের লোকেদের সঙ্গে মিশলে আপনিও তাদের মতো হয়ে যেতে পারেন, নইলে এদের করা অন্যায়ের খেসারত আপনাকেই দিতে হতে পারে।

স্বার্থপর মানুষ

স্বার্থপর মানুষ

চাণক্য বলেছেন, স্বার্থপর ব্যক্তি শুধুমাত্র নিজের কথাই ভাবে। এমন মানুষ কখনও অন্য কারুর কষ্ট বোঝে না। তাই এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকাই শ্রেয়।

যারা চুরি করে

যারা চুরি করে

চুরি করা যাদের উদ্দেশ্য, তেমন লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করা উচিত। চোর কখনো কারুর দুঃখ-কষ্ট বোঝে না। এই চুরির পর কারুর কতটা ক্ষতি হতে পারে তা তারা বুঝতে চায় না।

রাজা ও প্রশাসন

রাজা ও প্রশাসন

চাণক্য নীতি অনুসারে, রাজা ও প্রশাসন সাধারণ মানুষের দুঃখ, অনুভূতি বোঝে না। তাঁরা সবসময় নিয়ম এবং প্রমাণের ভিত্তিতে যে কোনও সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্ত তাঁরা নেয় যা মানুষকে ন্যায়বিচার দিতে পারে। এজন্য তাঁরা খুব কঠোর হয়।

যমরাজ

যমরাজ

"জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে" - মাইকেল মধুসূদন দত্তের কবিতার এই লাইন একেবারে কঠোর সত্য। প্রত্যেককেই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়, এটাই সংসারের নিয়ম। যখন কারুর মৃত্যুর সময় আসে, তখন যমরাজ কাউকে রেহাই দেন না। তিনি কারুর কষ্ট, অনুভূতি বোঝেন না।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

Story first published: Thursday, March 2, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion