Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: বাড়ির কর্তার মধ্যে থাকতে হবে এই ৫ গুণ, তবেই উন্নতি হবে পরিবারের!
চাণক্য-কে ভারতের সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। তিনি ছিলেন একজন কূটনীতিজ্ঞ, রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, শিক্ষক এবং সুবিচারক। চাণক্য তাঁর নীতির মাধ্যমে মানুষকে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দিয়ে গিয়েছেন। আচার্যের রচিত নীতিশাস্ত্র বর্তমান সময়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাণক্যের মতে, পরিবারের উন্নতি বাড়ির কর্তার উপর নির্ভর করে। বাড়ির প্রধান ব্যক্তি জ্ঞানী হলে সব পরিস্থিতিতেই তিনি সামাল দিতে পারবেন। এজন্য পরিবারের প্রধানের মধ্যে কিছু গুণ থাকা উচিত।

অর্থ সঞ্চয় করা
আচার্য চাণক্যের মতে, বাড়ির প্রধানের মধ্যে অর্থ সঞ্চয় করার গুণ অবশ্যই থাকা উচিত। তা হলে পরিবারে কখনই অর্থের অভাব হবে না। পরিবারের প্রধানের দায়িত্ব টাকা সঞ্চয় করা, যাতে ভবিষ্যতে যত কঠিন সময়ই আসুক না কেন কারুর কাছে সাহায্য চাইতে না হয়।

নিজের সিদ্ধান্তে অটল থাকা
বাড়ির কর্তা যে সিদ্ধান্ত নেবেন, তাতেই তাঁর অটল থাকা উচিত। ঘরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরিবারের প্রধানকে তাঁর সিদ্ধান্তে অটল থাকতেই হবে। এতেই বাড়ির সকল সদস্যের উন্নতি হবে।

প্রমাণ ছাড়া কোনও কিছু বিশ্বাস না করা
বাড়ির কর্তার প্রমাণ ছাড়া কোনও কিছু বিশ্বাস করা উচিত নয়। কোনও খবর বিশ্বাস করার আগে তাকে অবশ্যই সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। যদি বাড়িতে কোনও কারণে বিবাদ চলে, তবে উভয় পক্ষের কথা শুনে, ভালো ভাবে সব দিক খোঁজ নেওয়ার পরেই বিষয়টি সমাধানের চেষ্টা করা উচিত।

ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ
চাণক্যের মতে, পরিবারের সবার কথা মাথায় রেখে তবেই বাড়ির কর্তার কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে কারুর ক্ষতি না হয়।

খরচ নিয়ন্ত্রণ করুন
চাণক্য নীতি অনুসারে, পরিবারে যে পরিমাণ আয় হয়, সেই অনুযায়ী সংসার চালানোর দায়িত্ব বাড়ির প্রধানের। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে। না হলে আর্থিক সংকটে পড়তে হতে পারে।



Click it and Unblock the Notifications