Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: এই ধরনের মানুষরা কখনই মা লক্ষ্মীর কৃপা পান না! দেখুন কী বলছে চাণক্য নীতি
ধনসম্পদের আকাঙ্ক্ষা সকলেরই থাকে। অর্থাভাবে দিন কাটাতে কেউই চায় না। প্রত্যেকেই চায় সুখে, শান্তিতে জীবন যাপন করতে। এর জন্য মানুষ দিনরাত কঠোর পরিশ্রমও করে। কিন্তু কিছু কিছু মানুষ শত পরিশ্রম করার পরেও আর্থিক সংকট তাঁদের পিছু ছাড়ে না। আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন।

পণ্ডিত চাণক্যের মতে, মানুষ নিজের অভ্যাসের কারণেই মা লক্ষ্মীর সঙ্গ হারান। মানুষ এমন অনেক কাজ করে থাকেন, যেগুলি মা লক্ষ্মীর খুবই অপছন্দের। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজ করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন।

অযথা অর্থ ব্যয় করা
পণ্ডিত চাণক্যের মতে, কখনই অকারণ অর্থ ব্যয় করা উচিত নয়। টাকা যতটা সম্ভব সংরক্ষণ করা উচিত। প্রয়োজনের চেয়ে বেশি অর্থ ব্যয় না করাই ভালো। এতে ধনসম্পদের অপমান হয় এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।

ক্ষমতার অপব্যবহার এড়িয়ে চলুন
চাণক্য নীতি অনুসারে, যাঁরা ক্ষমতার সুযোগ নিয়ে দুর্বল ব্যক্তিদের হয়রানি ও অপমান করেন, নির্যাতন করেন, মা লক্ষ্মী কখনই তাঁদের সঙ্গ দেন না। ফলে এরা ভবিষ্যতে নানা সমস্যার সম্মুখীন হয়।

টাকার জন্য লোভ করা
চাণক্যের মতে, জীবনে ধনসম্পদ শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয়। অন্য কারুর অর্থের প্রতি লোভ থাকা উচিত নয়। যাঁরা লোভী, তাঁরা কখনই সন্তুষ্ট হন না। এদের ওপর কখনই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না। লোভের সাথে সাথে এদের ভেতরে নানা খারাপ অভ্যাসেরও জন্ম নেয়।

খারাপ সঙ্গ এড়িয়ে চলুন
খারাপ সঙ্গের কারণে সবসময় ক্ষতি হয়। খারাপ অভ্যাস যাঁদের মধ্যে আছে, মা লক্ষ্মী কখনই তাঁদের সঙ্গ দেন না। তাই, জীবনে সফল হতে চাইলে অবিলম্বে ভুল মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত।

এমন মানুষের সঙ্গ অত্যন্ত লাভজনক
চাণক্য নীতি অনুসারে, যাঁরা বিদ্বান, বেদ সম্পর্কে জ্ঞানী এবং ধর্ম মেনে চলেন, তাঁদের সঙ্গে সর্বদা মেলামেশা করা উচিত। এমন মানুষের সঙ্গ ব্যক্তিকে সাফল্যের পথে নিয়ে যায়।



Click it and Unblock the Notifications