Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti for Money: চাণক্যের এই ৬ নীতি মেনে চললেই বছরভর ভরা থাকবে সিন্দুক!
Chanakya Niti for Money in Bengali: আচার্য চাণক্য তাঁর লেখা নীতি শাস্ত্রে নানা অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছেন। জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন তিনি। যে কারণে হাজার হাজার বছর পরেও চাণক্যের উপদেশ সমান ভাবে কার্যকরী।
প্রাচীন ভারতের এই মহা পণ্ডিত ছিলেন সেরা কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও দার্শনিক। চাণক্যের চিন্তাধারা এবং নীতিগুলি আজও মানুষকে জীবনে সাফল্য পেতে সাহায্য করে।

চাণক্য নীতিতে এমন কিছু পরামর্শ রয়েছে, যা মানুষকে আর্থিক সাফল্য অর্জনে সাহায্য করতে পারে। জীবনে চলার পথে এই উপদেশগুলি মেনে চললে উপকার পাবেন।
১) আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি দান-ধ্যান এবং বিনিয়োগের আকারে অর্থ ব্যবহার করেন, তিনি সঙ্কটের সময়েও খুব সুখে জীবন অতিবাহিত করেন। আর যাঁরা অযথা অর্থ ব্যয় করেন, তাঁদেরকে জীবনে দুর্দশা ও দারিদ্র্যের সম্মুখীন হতে হয়।
২) চাণক্য বলেছেন, অর্থ সঞ্চয় করতে চাইলে সর্বপ্রথম অপচয় বন্ধ করুন। যাঁরা কম খরচ করেন, তাঁদের আমরা কৃপণ বলি ঠিকই, কিন্তু খারাপ সময়ে তাঁদের কৃপণতাই সবচেয়ে কাজ দেয়। জীবনে যতই সঙ্কট আসুক না কেন তাঁরা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন।
৩) অর্থ উপার্জনের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করলে, ধন-সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পায়। দানের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। অসহায় ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করলে, দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়।
৪) চাণক্যের মতে, অর্থ খুব ভেবেচিন্তে ব্যয় করা উচিত। যতটা প্রয়োজন ততটাই অর্থ ব্যবহার করা ভালো।
৫) চাণক্য নীতি অনুসারে, সর্বদা ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখা উচিত। যাঁদের ভবিষ্যতের জন্য কোনও বিনিয়োগ বা পরিকল্পনা নেই, তাঁদেরকে পরবর্তীকালে আর্থিক সঙ্কটে পড়তে হয়।
৬) বাড়ির সকলের সঙ্গে ভালোবেসে কথা বলা উচিত। গুরুজন এবং মহিলাদের সর্বদা সম্মান করে চলা উচিত। যে পরিবারে কলহ, বাদ-বিবাদ থাকে না, সেখানে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।



Click it and Unblock the Notifications