Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti: সুখী দাম্পত্যের স্বাদ পেতে চান? অবশ্যই মেনে চলুন চাণক্যের এই ৫ নীতি!
চাণক্য-কে সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। তিনি তাঁর নীতিশাস্ত্রে মানব জীবন সম্পর্কিত এমন অনেক পরামর্শ দিয়েছেন, যেগুলি মেনে চললে আজকের জীবনেও সাফল্য, সুখ লাভ করা যায়। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিশ্বাস করেন, যে ব্যক্তি চাণক্যের উপদেশ নিয়মিত অধ্যয়ন করেন, তাঁর জীবনে দুঃখ-দুর্দশা সহজেই দূর হয় এবং যে কোনও বিপর্যয় মোকাবেলা করারও শক্তি মেলে।
সুখী বিবাহিত জীবন সম্পর্কেও বেশ কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন চাণক্য। স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় করতে চাণক্যের এই ৫ নীতি অবশ্যই মেনে চলুন -

একে অপরকে সম্মান করুন
পারস্পরিক সম্মান এবং বিশ্বাসের উপরই প্রত্যেক সম্পর্ক টিকে থাকে। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রী উভয়েরই পরস্পরের প্রতি পূর্ণ সম্মান থাকা আবশ্যক। একে অপরকে শ্রদ্ধা ও সম্মান করে চললে, সম্পর্কে মধ্যে ভালোবাসা আরও বাড়ে।
সম্পর্ক দৃঢ় করার একমাত্র ভীত প্রেম-ভালোবাসা
চাণক্যের মতে, প্রেম-ভালোবাসাই মজবুত সম্পর্ক তৈরির একমাত্র চাবিকাঠি। পরস্পরের প্রতি প্রেম দুর্বল হতে শুরু করলে, সম্পর্কেও ভাঙন দেখা দেবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকলে দাম্পত্য জীবনে সুখ, শান্তি বজায় থাকে।
সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকুন
সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা আবশ্যক। প্রতিটি বিষয়ে একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা উচিত এবং কখনই কোনও বিষয়ে মিথ্যাচার ঠিক নয়। স্বামী ও স্ত্রী উভয়কেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। একে অপরের ছোটোখাটো ত্রুটি নিয়ে বড় সমস্যা তৈরি না করলেই সম্পর্কে ক্ষয় দেখা দেবে না। সন্দেহ, অবিশ্বাস দেখা দিলেই সম্পর্কে ভাঙন আসবে।
মানসিক সুখের খেয়াল রাখুন
প্রত্যেক মানুষের মধ্যেই মানসিক তৃপ্তি, শান্তি এবং ভালোবাসার অনুভূতি থাকে, যা সে তাঁর চারপাশের মানুষের কাছ থেকে পেতে চায়। প্রেম বা বৈবাহিক সম্পর্কে একে অপরের সঙ্গে মানসিক এবং শারীরিক সুখ সর্বদা ভাগ করা উচিত। এতে সুখে, শান্তিতে জীবন কাটে।
নিরাপত্তার অনুভূতি
চাণক্যের মতে, বিবাহিত জীবনে নিরাপত্তা বোধ থাকা খুবই প্রয়োজন। আর্থিক, শারীরিক ও মানসিকভাবে স্ত্রী যাতে সর্বদা স্বামীর কাছে নিরাপদ বোধ করে, সে বিষয়ে নিশ্চিত করুন। নিরাপত্তা বোধ একে অপরের প্রতি আস্থা বাড়ায়।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।



Click it and Unblock the Notifications

