Chanakya Niti: যাঁদের আছে এই ৪ বদভ্যাস, তাঁদের উপর রুষ্ট হন মা লক্ষ্মী, অভাব-অনটন লেগেই থাকে!

প্রাচীন ভারতের একজন মহান পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য। তিনি ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ, কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও দার্শনিক। যে কোনও বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতেন তিনি। জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন। চাণক্য তাঁর পড়াশোনা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যা কিছু জেনেছেন বা বুঝেছেন, সেটাই তাঁর চাণক্য নীতিতে স্থান দিয়েছিলেন। শত বছর কেটে গেলেও আজও চাণক্য নীতির জনপ্রিয়তা কমেনি।

চাণক্য নীতি অনুসারে, যে ব্যক্তিদের অভ্যাস খুব খারাপ তাঁরা তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন। এদের হাতে মোটেও টাকা থাকে না। জেনে নিন চাণক্যের মতে কোন ধরনের ব্যক্তিরা অর্থ সঞ্চয় করতে পারে না।

Chanakya Niti

দেরিতে ঘুম থেকে ওঠা

চাণক্যের মতে, যাঁরা দেরি করে ঘুম থেকে ওঠেন তাঁদের কাছে টাকা-পয়সা একেবারেই স্থায়ী হয় না। কারণ তাঁরা দিনের অধিকাংশ সময়ই ঘুমিয়ে কাটান। ফলে ভবিষ্যতে তাঁদের অনেক সমস্যায় পড়তে হয়। মা লক্ষ্মীও এঁদের উপর রূষ্ট হন।

অলস মানুষ

কিছু মানুষ খুব অলস প্রকৃতির হয়। আচার্য চাণক্যের মতে, অলস ব্যক্তিরা কখনই ধনসম্পদ সঞ্চয় করতে পারে না। আলসেমির কারণে আর্থিক লাভের অনেক সুযোগও হারায় এই ব্যক্তিরা। যার কারণে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে হয়।

খারাপ সঙ্গ

মানুষের সঙ্গ একজন ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে। খারাপ সঙ্গ মানুষকে ভুল পথে চালিত করে। চাণক্যের মতে, যাঁদের ভুল সঙ্গ আছে তাঁরা জীবনে ভুল জায়গায় আটকে যায়। এই ব্যক্তিরা ভুল জায়গায় অর্থ প্রয়োগ করে। তাই এঁদের হাতে কখনই টাকা থাকে না।

নারীদের অপমান করা

চাণক্যের মতে, যাঁরা নারীদের অপমান করে তাঁদের হাতে কখনও টাকা-পয়সা থাকে না। কারণ যে ব্যক্তি নারীদের অপমান করেন, তাঁর উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। ফলে জীবনে অভাব-অনটন দেখা দেয়।

Story first published: Wednesday, January 17, 2024, 18:12 [IST]
X
Desktop Bottom Promotion