Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti : জীবনে সফল হতে আচার্য চাণক্যের এই উপদেশগুলি মেনে চলুন!
জীবনে সফল হতে গেলে চাণক্য নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। মনুষ্য জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী করা উচিত, আর কী করা উচিত নয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। তাই, শত শত বছর পেরিয়ে গেলেও তাঁর বাণীগুলি অমর হয়ে আছে এবং মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। চাণক্যের মতে, জীবনে সেই ব্যক্তিই সফল হন যিনি নির্ধারিত পথে চলেন। জেনে নিন, আচার্য চাণক্যের কোন কোন বাণীগুলি মেনে চললে জীবনের সব সমস্যা থেকে মুক্তি মিলতে পারে -

১) মূর্খদের সঙ্গে কখনই তর্ক করবেন না। কারণ এতে নিজেদেরই সময় নষ্ট হয়।
২) আপনার অনুভূতি হল ঈশ্বর এবং আত্মা হল মন্দির, তাই মনে রাখবেন, ঈশ্বর আপনার মনের মধ্যেই বাস করেন, মূর্তির মধ্যে নয়।
৩) ঋণ, শত্রু এবং রোগ কখনও ছোটো হয় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিবারণ করা উচিত।
৪) আপনি যদি কঠিন সময়েও আপনার লক্ষ্যে অটল থাকেন, তবেই ভাগ্য আপনাকে সাহায্য করবে।
৫) আপনি যার সঙ্গে কথা বলছেন, তিনি যদি আপনার সঙ্গে কথা বলার সময় এদিক-ওদিক বেশি তাকান, তাহলে সেই ব্যক্তি বিশ্বাসযোগ্য নয়।
৬) সবসময় অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত।
৭) সবসময় ভাগ্যের উপর নির্ভর করা ঠিক নয়। এমন মানুষদের জীবন ছারখার হতে বেশি সময় লাগে না।
৮) মানুষ কখনই তার পদ-এর কারণে মহান হতে পারে না, বরং সে তার গুণের কারণে মহান হয়।
৯) যেখানে আপনার সম্মান নেই, যেখানে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে না, যেখানে আপনার কোনও বন্ধু নেই এবং যেখানে জ্ঞানের কথা নেই, সেখানে কখনই থাকা উচিত নয়।
১০) একটি সুগন্ধি বৃক্ষ যেমন সমগ্র জঙ্গলকে সুন্দর গন্ধে ভরিয়ে তোলে, তেমনই গুণবান পুত্র-এর কারণে গোটা পরিবারের নাম উজ্জ্বল হয়।
আরও পড়ুন : মহিলারা স্বামীর থেকে সবসময় গোপন রাখেন এই বিষয়গুলি, বলছে চাণক্য নীতি



Click it and Unblock the Notifications