Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chanakya Niti : সম্মান ও মর্যাদা পাওয়ার জন্য চাণক্যের এই ৫ উপদেশ অবশ্যই মেনে চলুন!
চাণক্য নীতিতে এমন অনেক কথা বলা হয়েছে, যা মেনে চললে আপনি আপনার জীবনের যে কোনও সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচার্য চাণক্যের মতে, একজন ব্যক্তির আত্মসম্মানই হল তাঁর সবচেয়ে বড় সম্পদ। সম্মান পেতে হলে সবার আগে অন্যকে সম্মান দিতে হবে। যে সকল ব্যক্তিরা অন্যের কথা ভাবেন, অহংকারী নন এবং অন্যকে সম্মান দেন, সেই সকল ব্যক্তিকে প্রত্যেকেই সম্মান করে। এই ধরনের ব্যক্তিরা সমাজে অত্যন্ত সম্মানিত হন। তাই আপনিও যদি সম্মান পেতে চান, তাহলে আগে অন্যকে সম্মান দিন।

আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন, আচার্য চাণক্যের মতে, কোন কোন অভ্যাস সমাজে আপনার মান-সম্মান বজায় রাখতে পারে -

বিনম্রতা
আচার্য চাণক্য বলেছেন যে, মানুষের স্বভাব সর্বদা নম্র হওয়া উচিত। যে ব্যক্তি বিনম্র বা ভদ্র থাকে সে সমাজে অনেক মান-সম্মান পায় এবং সে সফলতা অর্জনেও সক্ষম হয়।

শৃঙ্খলা
প্রত্যেক মানুষের উচিত সর্বদা শৃঙ্খলার মধ্যে থাকা। চাণক্য নীতি অনুসারে, নিজের স্বার্থ এবং সুবিধার জন্য কখনই শৃঙ্খলা ভুলে যাওয়া উচিত নয়। কখনও স্বার্থপর হওয়াও উচিত নয়, কারণ স্বার্থপর ব্যক্তি পদে পদে সমাজে অপমানিত হতে পারে।

মিথ্যা এড়িয়ে চলুন
চাণক্য নীতি অনুসারে, আপনি যদি কাউকে মিথ্যা বলেন, তবে একদিন না একদিন আপনার মিথ্যা ধরা পড়বেই এবং আপনার মান-সম্মান হারাবে। তাই ভুলেও মিথ্যার আশ্রয় নিয়ে কোনও কাজ করবেন না।

কারুর ক্ষতি করবেন না
কিছু মানুষের খারাপ কাজ করার অভ্যাস থাকে। যাঁরা সর্বদা কারুর না কারুর খারাপ করেন কিংবা খারাপ চান, তাঁরা কখনই কারুর সুখ বা উন্নতি দেখতে পারেন না, তাই মানুষের খারাপ করে নিজের মনকে শান্ত করে। যাঁদের এই অভ্যাস আছে, তাঁদেরকে সমাজ কখনও সম্মানের চোখে দেখে না।

লোভ করবেন না
চাণক্য নীতি অনুসারে, লোভ থেকে নিজেকে সামলে রাখা উচিত। সর্বদা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করুন। অনেকেই লোভ করে এবং প্রতারণা করে অর্থ উপার্জন করে। এই ভাবে উপার্জিত অর্থ কোনও কাজে আসে না এবং বেশি দিন থাকেও না।



Click it and Unblock the Notifications