(ছবি) ফ্যাশন শো-এ পোশাক বিভ্রাটের শিকার যে তারকারা

By Super

(ছবি) ফ্যাশন শো-এ পোশাক বিভ্রাটের শিকার যে তারকারা
ভারতেও এখন দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে ফ্যাশন শো। বলিউডের তারকাদের দেখা যাচ্ছে শো স্টপার হিসাবেও। তবে বলিউডের মতো ফ্যাশন দুনিয়াতেও পোশাক বিভ্রাট আম বাত। বহু তারকা মডেল বা অভিনেত্রী রয়েছেন যাঁরা বিগত সময়ে মঞ্চেই বা রাম্পে পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন।

তবে মডেলিং-এর প্রথম শর্তই হল, রাম্পে হাঁটার সময় যাই হোক যাক না কেন পরিস্থিতি সামাল দিয়ে নিজের কাজ করে যাওয়াটা অত্যন্ত জরুরী। আর তাই তো অঘটনেও টলানো যায়না তাঁদের ইচ্ছাশক্তিকে। কীভাবে লক্ষ লক্ষ চোখের সামনে পোশাক বিভ্রাটের শিকার হয়েও পরিস্থিতি সামাল দিয়ে মুখে হাসি নিয়ে রাম্প ওয়াক পুরো করেছেন।

এমনকী কয়েক সাহসী তারকা শোস্টপারের তালিকা পাঠকদের জন্য তুলে ধরলাম আমরা

মালাইকা আড়োরা খান

মালাইকা আড়োরা খান

অত্যন্ত খোলামেলা পোশাককে অসাধরণ সাবলীলভাবে ক্যারি করার সুনাম রয়েছে মালাইকার। একটি ফ্যাশন শোয়ে শো স্টপার হিসাবে একটি অফ সোল্ডার গাউন পরে হাটতে শুরু করেছিলেন মালাইকা। কিন্তু মাঝ মঞ্চেই তাঁর গাউন একটু নীচে নেমে যায়। থতমত না খেয়ে স্টাইলের সঙ্গে নিজের গাউনটি টেনে তুলে অ্যাডজাস্ট করে নিলেন মালাইকো। মুখে তখনও সেই ভুবন ভোলানো হাসি লেগে।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

গাভিন মিনুয়েলের শো-এ শোস্টপার ছিলেন কঙ্গনা। সাদা সিথ্রু পোশাকটি সামনে থেকে দেখতে যতটাই সুন্দর পিছন থেকে ততটাই ভয়ঙ্কর। কারণ কারন পোশাকের হেমলাইন এতটাই উঁচু যে কঙ্গনার শরীরের না চাওয়া কিছু অংশও ক্যামেরাবন্দী হয়েছিল।

গহর খান

গহর খান

গহর আকর্ষণের কেন্দ্রস্থ হয়ে উঠেছিলেন যখন রাম্পে হাঁটতে গিয়ে তাঁর কালো স্কার্ট ফেটে যায় এবং নিতম্ব প্রদর্শিত হয়ে যায়। তবে একটুও বিড়ম্বিত না হয়ে খু সহজে হাত দিয়ে ফাটা অংশটা চেপে ধরে মঞ্চ ছাড়েন গহর।

ক্যারল গ্রেসিয়াস

ক্যারল গ্রেসিয়াস

খবরের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সুপার মডেল ক্যারল গ্রেসিয়াসের পোশাক বিভ্রাট। উল্লেখ্য তালিকায় যে কটি ঘটনার কথা দেওয়া হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পোশাক বিভ্রাটের শিকার হয়েছিলেন ক্যারল। রাম্পে হেঁটে আসার সময় তাঁর হল্টার নেক টপটি সামনে খুলে পড়ে যায়। উন্মুক্ত হয়ে যায় ক্যারলের বক্ষযুগল। তবুও একমুহূর্তের জন্যও না দাঁড়িয়ে হাত দিয়ে টপ তুলে সামনে চেপে ধরে পুরো হাঁটা একই মাধুর্যের সঙ্গে শেষ করে মাথা উঁচু করে মঞ্চ ছাড়েন ক্যারল।

 নার্গিস ফকরি

নার্গিস ফকরি

নার্গিস অন্যতম অভিনেত্রী যিনি ফ্যাশন শো-এর মঞ্চে পোশাক বিভ্রাটের শিকার হয়েছেন। আইবিএফডব্লু ২০১৪-এর সময় তাঁর কালো পোশাকের স্টাইলিশ স্লিট মাঝ বরাবর ফেটে যায়। যদিও অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন তিনি।

Story first published: Saturday, May 9, 2015, 14:51 [IST]
X
Desktop Bottom Promotion