তারকাদের 'এয়ারপোর্ট ফ্যাশন ২০১৫'

কাজের সূত্রে বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয়। আর তাই ঘন ঘন বিমানবন্দরে দেখা যায় তাদের। বিমানবন্দরে তারকাদের দেখতে উৎসাহী আম জনতা। আর এখন তো বিমানবন্দরে তারকাদের সাজপোশাক ফ্যাশন দুনিয়ায় একটা আলাদা বিভাগই তৈরি করে ফেলেছে। আর তা হল এয়ারপোর্ট ফ্যাশন।

অর্থাৎ ভ্রমণের সময় বিমানবন্দরে কী ধরণের পোশাক পরছেন তারকারা, সঙ্গে কী ধরণের জুতো, ব্যাগ বা অন্যান্য অ্যাক্সেসারিজ ব্যবহার করছেন তা নিয়েই হল তারকাদের এই এয়ারপোর্ট ফ্যাশন।

২০১৫ সালের এমনই কিছু তারকাদের এয়ারপোর্ট ফ্যাশন দেখে নিন নিচের ছবিতে ক্লিক করে।

বিপাশা বসু

বিপাশা বসু

কালো হট প্যান্ট, সাদা টপ সঙ্গে কালো লং শ্রাগ। চোখে প্রিন্টেট ফ্রেমের সানগ্লাস, খোলা পরিপাটি চুলে স্টাইলিশ বিপাশা বসু।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

কালো নি লেন্থ পোশাকের সঙ্গে সাদা লং জ্যাকেট। চোখে মোটা কালো ফ্রেমের নার্ড ডিজাইনার চশমা, চুলে চপ নট, পাশে কালো স্টিলেটোয় অভিজাত কঙ্গনা রানাউত।

অদিতি রাও হায়দারি

অদিতি রাও হায়দারি

অদিতির ফাঙ্কি লুক। টর্ন জিনস, কালো টপের সঙ্গে খোলা চুল, গগলস, আর ব্যাগ।

মালাইকা আড়োরা খান

মালাইকা আড়োরা খান

মালাইকাও বিমানবন্দরের জন্য বেছে নিয়েছেন টর্ন জিনস, অফ হোয়াইট ক্রপ টপ। কেয়ারলেস লুকে বিমানবন্দরে মালাইকা।

ফারহান আখতার

ফারহান আখতার

ফারহানের একেবারে রকস্টার লুক। ডেনিমের সঙ্গে ক্যাজুয়াল মেরুন টিশার্ট, হাতে ব্যান্ড, পায়ে স্নিকারস এবং চুলে টপ নট।

রীতেশ-জেনেলিয়া

রীতেশ-জেনেলিয়া

ক্যাজুয়াল লুকে বিমানবন্দরে ধরা পড়েলেন রীতেশ- জেনেলিয়া। দুজনেরই পছন্দ ডেনিম। রীতেশের পায়ে কনভার্স, তো জেনেলিয়ার পছন্দ নি লেন্থ বুট। রীতেশের ধূসর পুলওভার গায়ে থাকলেও নীল জ্যাকেট হাতে রেখেছেন জেনেলিয়া।

রণবীর সিং

রণবীর সিং

রণবীরের ডেয়ার়ডেভিল স্টাইল। ছবির প্রোমোশন হোক বা এয়ারপোর্ট ফ্যাশন রণবীরের ফ্যাশন সেন্সকে একটাই শব্দ ব্যাখ্যা করতে পারে আর তা হল রণবীর স্টাইল। রণবীরের মতো নিয়ম ভাঙা স্টাইলে কিন্তু নিজস্বতা বজায় রেখে চলেন রণবীর সিং। এখানেও নীল ধোতি প্যান্টের সঙ্গে ডিজাইনার জ্যাকেট পরে সবার নজর কেড়েছেন রণবীর।

এমি জ্যারসন

এমি জ্যারসন

এমিও বিমানবন্দরে খুব সাধারণ পোশাকই পছন্দ করেন। তাই কালো জেগিনস, কালো স্নিকার ও কালে লেদার জ্যাকেটই বেছে নিয়েছেন তিনি। সঙ্গে মিলিটারি প্রিন্টেড টপ।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

বিমানবন্দরের জন্য বেশিরভাগ সময়ই সাদা রং পছন্দ অনুষ্কার। তাই এখানেও সাদা টপ কালো প্যান্ট, সঙ্গে কালো ক্যাপ পড়েছেন অনুষ্কা। কালো বড় টোট ব্যাগ অবশ্যই কম্প্লিমেন্ট করছে তার স্টাইলকে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

ক্যাজুয়াল লুকে অ্রর্জুন। পরনে কালো ব্যাগি প্যান্ট, ধূসর টি শার্টের সঙ্গে নীল জ্যাকেট, কালো টুপি।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

প্রত্যেকবার নিজের এয়ারপোর্ট ফ্যাশনে বারবার মুগ্ধ করেছেন দীপিকা পাডুকোন।

করিনা কাপুর

করিনা কাপুর

করিনা কাপুরের ফ্যাশন সেন্স ভীষণ এলিগেন্ট। আর তাই এয়ারপোর্ট ফ্যাশনে ধূসর জিনস, কালো বুট, অফ হোয়াইট সোল্ডার নেইল সোয়েটারে ভীষণ মার্জিত ও অভিজাত করিনা। করিনার সঙ্গে রয়েছেন কঙ্গনা।

 নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

ক্যাজুয়াল লুকে নেহা। কালো প্যান্ট, লং খয়েরি জ্যাকেট ও সাদা টপ। পায়ে সাদা স্নিকার, চোখে গগলস।

বিরাট কোহলি

বিরাট কোহলি

এয়ারপোর্ট হোক বা অন্য কোথাও সবসময়ই স্টাইলিশ বিরাট কোহলি।

শাহরুখ খান

শাহরুখ খান

লং সাইনি জ্যাকেটেই বাজিমাত কিং খানের।

Story first published: Sunday, January 3, 2016, 13:32 [IST]
X
Desktop Bottom Promotion