বাড়িতেই দুর্দান্তভাবে উদযাপন করুন মাতৃ দিবস! মন ছুঁয়ে যাবে মায়ের

By Autri

মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। কিন্তু একটি বিশেষ দিন মাতৃ দিবস হিসেবে পালন করা হয়। সেটি এবছর পড়েছে ১২ই মে অর্থাৎ আগামীকাল। মায়ের সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। তবুও মাকে সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন।

মায়ের জন্য নির্ধারিত এই স্পেশ্যাল দিনটি শুধুই মায়ের। তাই মাকে সম্মান জানাতে আপনি কিছু প্ল্যান করতে পারেন। আপনি বাড়িতেই বিশেষ কিছুর আয়োজনের সঙ্গে সেলিব্রেশনের মেতে উঠতে পারেন। যেগুলি তাঁর মুখে হাসি ফোটাতে পারে। কীভাবে বাড়িতেই মায়ের সঙ্গে মাদার্স ডে পালন করবেন, চলুন ঝটপট দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels

সকাল শুরু হোক চা-ব্রেকফাস্ট একসঙ্গে সেরে: অন্যান্য দিন কর্মব্যস্ততা বা অন্যান্য কারণে মায়ের সঙ্গে কাটাতে না পরলেও, সেদিন চেষ্টা করবেন একসাথেই কাটানোর। ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে সকালের চা-ব্রেকফাস্ট দিয়ে দিনের শুরুটা করুন। সঙ্গেই চাইলে মাকে সেই সময় মাতৃ দিবসের শুভেচ্ছাও দিতে পারেন।

ঘর সাজান: মায়েদের কাছে সবথেকে ভালো লাগার বিষয় হল একটি সুসজ্জিত ঘর বা রুম। আপনি চাইলে মাতৃ দিবসে নিজের রুমের সঙ্গেই মায়ের রুমও সাজিয়ে তুলতে পারেন। সাজাতে ব্যবহার করতে পারেন, যেকোনও ধরনের ওয়াল আর্ট, পেইন্টিং, রাখতে পারেন পছন্দের ফুল।

হাতের বানানো উপহার দিন: সাধারণত ফুল পছন্দ করেন অনেকেই। চাইলে এইদিন আপনি সুন্দর ফুল উপহার দিতে পারেন। সঙ্গে হাতের তৈরি কার্ড দিন। নিজের হাতের বানানো কার্ড দিলে মায়ের মন খুশীতে ভরে উঠবে।

এছাড়াও, মায়ের জন্য একটি দারুণ উপহার দিতে পারেন। যা তাঁকে আরও স্পেশ্যাল ফিল করাবে। তার প্রিয় বই বা তাঁর পছন্দের ফটো দিয়ে বানানো একটি ফ্রেম, কিংবা তাঁ কাজে লাগতে পারে এমন কিছু।

মায়ের পছন্দের গানগুলি চালান: বিশেষ এইদিনে আপনি আপনার মায়ের প্রিয় গানগুলির একটি তালিকা তৈরি করুন। এবার সেই গানগুলিকে বাজান। দেখবেন, মায়ের মন খুশী হবে।

মায়ের পছন্দের খাবার: মাতৃ দিবসে নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করুন। দুপুরে পাত সাজিয়ে খেতে দিন মাকে। দেখবেন, মা মুগ্ধ হতে বাধ্য।

সিনেমা দেখুন: দুপুরে খাবার সেরে মাকে নিয়ে যান নিজের ঘরে। সেখানে তাঁর মনের মত একটি সিনেমা একসঙ্গে দেখুন। অথবা রাতের ডিনার পর্বেও এই সিনেমা দেখার আইডিয়া রাখতে পারেন। তাহলে পরিবারের সকলে একসঙ্গেই তা উপভোগ করবে।

Story first published: Saturday, May 11, 2024, 19:07 [IST]
X
Desktop Bottom Promotion