Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cannes 2023 Day 2: কানের দ্বিতীয় দিনে রেড কার্পেট মাতালেন সারা, উর্বশী ও ম্রুণাল! দেখুন ছবি
চলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes 2023)। প্রতি বছরের মতো এ বছরও একাধিক নামজাদা ভারতীয় তারকা উপস্থিত হয়েছেন কানের লাল গালিচায়। প্রতিদিন নিত্যনতুন ফ্যাশনেবল পোশাক পরে রেড কার্পেটে হাঁটছেন তারকারা।
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে চোখ ধাঁধানো সাজে লাল গালিচায় পা রেখেছেন বলি অভিনেত্রী সারা আলি খান, ম্রুণাল ঠাকুর এবং উর্বশী রাউতেলা। দেখুন সেই সব ছবি।

সারা আলি খান
চলতি বছরেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। প্রথম দিন একেবারে ভারতীয় পোশাকে অভিনেত্রী হাজির হয়েছিলেন কানের রেড কার্পেটে। তবে দ্বিতীয় দিনে তাঁর দেখা মিলল কালো-সাদা কালো-সাদা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। এ দিনও আবু জনি আর সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক পরেছিলেন সইফ-কন্যা।
অভিনেত্রীর পরনে ছিল ঝলমলে সাদাকালো শাড়ি-স্টাইলের লং স্কার্ট। এর সঙ্গে কালো-সাদা রঙের ব্র্যালেট হল্টারনেক ব্লাউজ। গলায় কালো এবং সাদা মুক্তোর নেকলেস। কানে ছোটো মুক্তোর দুল। মেসি বান, বোল্ড উইংড আইলাইনার আর ন্যুড লিপস্টিকেই দুর্দান্ত দেখাচ্ছিল সারাকে। তবে সমাজ মাধ্যমে সারার এই সাদা-কালো লুক সামনে আসতেই ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।
ম্রুণাল ঠাকুর
এ বছর কানের লাল গালিচায় অভিষেক হল বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরেরও। এই প্রথমবার তিনি যোগ দিলেন কান চলচ্চিত্র উৎসবে। ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেল ফাল্গুনী শেন পিকক কালেকশনের ল্যাভেন্ডার রঙের শাড়িতে। এর সঙ্গে ছিল ব্র্যালেট স্টাইল ব্লাউজ। জুয়েলারির মধ্যে পরেছিলেন একজোড়া সিলভার কানের দুল। খোলা চুল, বোল্ড আইলাইনার আর স্মোকি আইশ্যাডোতে ম্রুণাল ছিলেন অনন্যা!
উর্বশী রাউতেলা
গত বছর, ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার যোগদান করেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ বছরও কানের লাল গালিচায় উপস্থিত উর্বশী। প্রথম দিন গোলাপী গাউনে সেজেছিলেন তিনি। গলায় পরেছিলেন সরীসৃপের আদলে তৈরি গয়না। যা নিয়ে চর্চা কম হয়নি।
দ্বিতীয় দিনে হালকা কমলা রঙের গাউন পরে রেড কার্পেটে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি পরেছিলেন অভিনেত্রী। হাতে ছিল একটি ছোটো লাল রঙের পুঁথির ব্যাগ।



Click it and Unblock the Notifications


