Cannes 2023: সারা থেকে এশা, কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ একঝাঁক বলিউড তারকার

১৬ মে থেকে শুরু হয়েছে ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল (cannes film festival 2023) । এটি চলবে ২৭ মে পর্যন্ত। বিনোদন বিশ্বের অন্যতম চর্চিত চলচ্চিত্র উৎসব এটি। কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে সবসময়ই রুপোলি দুনিয়ার তারকাদের মধ্যে একটা টানটান উত্তেজনা থাকে।

ফ্রান্সে অনুষ্ঠিত এই সম্মানীয় চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জায়গা পেতে কে না চায়! বরাববরই কান ফিল্ম ফেস্টিভ্যাল গোটা দুনিয়ার নামী-দামি তারকাদের আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতি বারের মতো এ বারও বিশ্বের বিভিন্ন দেশের তারকারা হাঁটবেন কানের লাল গালিচায়।

Cannes 2023

চলতি বছরে এই চাঁদের হাটে শামিল হতে চলেছেন একাধিক ভারতীয় শিল্পীও। ভারতীয় তারকাদের মধ্যে কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বড় চমক হতে চলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। প্রথম বার কানের রেড কার্পেটে পা রাখবেন তিনি।

এই বছর কান-এ ডেবিউ করেছেন সারা আলি খান, মানুষী চিল্লার ও ঈশা গুপ্তা। প্রথম দিনেই রেড কার্পেটে হেঁটেছেন তাঁরা। কেমন ছিল তাঁদের সাজ পোশাক, দেখুন ছবি।

সারা আলি খান
এ বছর কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হল সইফ-কন্যার। প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান। কান উৎসবের হাতেখড়িতেই তাক লাগালেন সারা। তাঁর নজর কাড়া সাজে মুগ্ধ সকলেই। সারার পরনে ছিল আইভরি রঙের লেহঙ্গা। গোটা লেহঙ্গায় স্টোনের কারুকাজ, লম্বা ঝুলের ওড়না। ন্যুড মেকআপের সঙ্গ‌ে স্মোকি আই লুক, মেসি বান। কানে স্টেটমেন্ট দুল আর হাতে ব্রেসলেট।

পোশাকশিল্পী আবু জানি আর সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরেছিলেন সারা। লাল গালিচায় ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সারা বলেন, 'হ্যালো এবং নমস্তে (হাত জোড় করে)। একটু নার্ভাস। আমার সবসময় এখানে আসার ইচ্ছা ছিল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে আছি।'

এর সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে সারা বলেন, 'এটি আবু এবং সন্দীপের (খোসলা) ডিজাইন করা একটি ভারতীয় ঐতিহ্যবাহী হস্তনির্মিত নকশা। আমি সবসময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ব বোধ করি।'

নিজের সাজপোশাকের ছবি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন সারা। তা এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। নেটিজেনরাও প্রশংসা করছেন অভিনেত্রীর সাজের।

এশা গুপ্তা
এবার কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করে ফেললেন অভিনেত্রী এশা গুপ্তা। কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেছেন এশা নিজেই। ডিজাইনার নিকলাস জেব্রান-এর থাই হাই স্লিট সাদা গাউনে তাক লাগিয়েছেন অভিনেত্রী। গাউনের উপরের দিকে রয়েছে কলার, তাতে সূক্ষ্ম লেসের কাজ। এর সঙ্গে একেবারে হালকা মেকআপ।

ফ্রেড প্যারিশ জুয়েলারি সংগ্রহ থেকে একটা সাদা আংটি এবং এক জোড়া কানের দুল পরেছিলেন এশা। চুল সামনের লেয়ার ছেড়ে, মাথার পিছন থেকে খোঁপা করা। কান উৎসবে এশার এই লুক সেট করেছেন ভিক্টর ব্লাঙ্কো নামে এক স্টাইলিস।

মানুষী চিল্লার
২০২৩-এর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং অভিনেত্রী মানুষী চিল্লারও। তাঁর পরনে ছিল অফ-শোল্ডার সাদা রঙের গাউন। এর সঙ্গে স্টেটমেন্ট নেকলেস এবং নিয়ন হিলস।

ইতিমধ্যেই অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে হাতেখড়ি হয়েছে তাঁর। 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে রাজকুমারীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

X
Desktop Bottom Promotion