(ছবি) ল্যাকমে ফ্যাশন উইক ২০১৬ উইন্টার ফেস্টিভ্যাল মাতালেন বিটাউনের সেলেবরা

By Oneindia Bengali Digital Desk

মুম্বই, ২৮ আগস্ট : জমে উঠেছে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৬ উইন্টার ফেস্টিভ্যালের আসর। ইতিমধ্যেই মঞ্চ মাতিয়ে ফেলেছেন বলিউডের ডিভারা। অনেকে আবার মঞ্চে না হাঁটলেও দর্শকাসনে উপস্থিত থেকে ফ্যাশন শোয়ের স্টারভ্যালু বাড়িয়েছেন। [এলএফডব্লু ২০১৪ এর মঞ্চে সেরা ২০ তারকা শো স্টপার]

আজ, ২৮ আগস্টই ল্যাকমে ফ্যাশন শো-এর এই সিজনের সমাপ্তি। কিন্তু তার আগেই, কঙ্গনা থেকে কৃতী, মালাইকা আড়োরা খান থেকে মণীষা কৈরালা-সহ বলিউডের জনপ্রিয়/অভিজ্ঞ মুখের ভিড়ে মুম্বইয়ের এই নামজাদা ফ্যাশন শো একেবারে সুপারহিট। [(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]

শুধু রমণীরাই নয়, মঞ্চ মাতিয়েছেন বলিউডের জনপ্রিয় হ্যান্ডসম হাঙ্করাও। রীতেশ দেশমুখ ধরা দিলেন একেবারে অন্যরূপে। জায়েদ খানের সেই চেনা পরিচিত রয়্যাল লুক, আর অর্জুন কাপুর স্বমহিমায় কুলকাল ভঙ্গিতে মন কাড়লেন দর্শকের। [ছবি : তারকা শো-স্টপারে ল্যাকমে ফ্যাশন শো ২০১৪ সুপারহিট]

আসুন একঝলকে দেখে নেওয়া যাক ল্যাকমে ফ্যাশন শো-এর মঞ্চে বলি তারকাদের জাদু [(ছবি) ফ্যাশন শো-এ পোশাক বিভ্রাটের শিকার যে তারকারা]

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তরুণ তহেলানির দুর্দান্ত কালেশকশনের শো স্টপার কুইন কঙ্গনা। কঙ্গনার জন্য তরুণের বাছাই কালো রংয়ের ম্যাক্সি স্কার্ট, সঙ্গে লাল কালোর অসামান্য একটি ফ্রন্ট কাট জ্যাকেট।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

গ্রাজিয়ার জন্য মঞ্চে হাঁটলেন অর্জুন কাপুর। কালো ২ ফোম লেদার জ্যাকেটে একেবারে স্টাড অর্জুন কাপুর।

কৃতী শ্যানন

কৃতী শ্যানন

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ঋতুকুমারের কালেকশনের শোস্টপার ছিলেন বলিউডের তরুণ অভিনেত্রী কৃতী শ্যানন। ফ্লোরাল ওয়ার্কের কালো ম্যাক্সি ড্রেসে শো মাতালেন কৃতী।

ইলিয়ানা ডিক্রুজ

ইলিয়ানা ডিক্রুজ

ফ্যাশন ডিজাইনার রিধি মেহরার আধুনিক লাক্সারি ইন্ডিয়ানওয়্যারের অনবদ্য কালেকশনে শোস্টপার ছিলেন বরফি ও রুস্তম ছবির অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মেরুন রংয়ের সিকোয়েন লহেঙ্গায় অসামান্য লাগছিল ইলিয়ানাকে।

লারা দত্ত

লারা দত্ত

এষা আমিনের ফরেস্ট নয়ার কালেকশনের শোস্টপার ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা জনপ্রিয় বলিউড অভিনেত্রী লারা দত্ত। নয়ার একটি ফরাসি শব্দ এর অর্থ কালো রং। এষার কালো বাহারি পোশাকে ধরা দিলেন লারা।

 মণীষা কৈরালা

মণীষা কৈরালা

ফ্যাশন ডিজাইনার সোহায়া মিশ্রর চোলা লেবেল পোশাকের নয়া কালেকশনের প্রতিনিধিত্বে দেখা গেল জনপ্রিয় অভিজ্ঞ অভিনেত্রী মণীষা কৈরালাকে। সুতির ম্যাক্সি ড্রেসকে একটা আলাদা টুইস্ট দিয়েছেন ডিজাইনার।

সুশান্ত সিং রাজপুত এবং শ্রদ্ধা কাপুর

সুশান্ত সিং রাজপুত এবং শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার জন্য মঞ্চে হাঁটলের বলিউডের বর্তমান জেনারেশনের দুই হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত এবং শ্রদ্ধা কাপুর।

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ

ফ্যাশন ডিজাইনার শান্তনু নিখিলের ১৯১৯ সালের বিদ্রোহী লুকে ধরা দিলেন বলিউডের ফান বয় রীতেশ দেশমুখ। উপস্থিত দর্শকের কাছে সারপ্রাইজ তো বটেই।

মালাইকা আড়োরা খান

মালাইকা আড়োরা খান

শান্তনু নিখিলেরই অন্য একটি কালেকশনের শোস্টপার হিসাবে দেখা গেল জনপ্রিয় বলিউড অভিনেত্রী, মডেল, ভিজে মালাইকা আড়োরা খানকে। ব্ল্যাক কার্ভড বডি হাগিং গাউনে অনন্যা মালাইকা।

Story first published: Sunday, August 28, 2016, 16:09 [IST]
X
Desktop Bottom Promotion