Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) খুনের জন্য ব্যবহৃত ১০টি উদ্ভট অস্ত্র!
আজকাল খবরের কাগজ খুললে বা টিভির চ্যানেল লাগালে সব জায়গাতেই খুন, অপরাধের কাহিনি। কখনও বন্ধুক দিয়ে গুলি করে খুন, কখনও শ্বাসরোধ করে খুন, কখনও পেটে ছুঁড়ি মেরে, খুনের নানা ফন্দিফিকির। [(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]
খুনের মতো অপরাধের তদন্তে নেমে তদন্তকারীরা প্রথম অনুসন্ধান করে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই অস্ত্রের। বন্দুক, ছুড়ি, দড়ি ছাড়াও খুনের ঘটনায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন বহু বস্তুই অস্ত্র হিসাবে কোনও না কোনও খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। [খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, গ্রেফতার কিশোর]
কখনও আপনার কল্পনাতেও আসবে না যে, এই বিষয়গুলিকে খুনের অস্ত্র বানানো যেতে পারে। তাহলে আসুন, দেখে নেওয়া যাক কোন সেই উদ্ভট অস্ত্রগুলি।

মাইক্রোওয়েভ
২০০৭ সালে চায়না আর্নোল্ড নামের এখ মহিলা নিজের ২৮ দিনের সন্তান প্যারিস ট্যালিকে খুনের জন্য মাইক্রোওভেন ব্যবহার করেন। সর্বোচ্চ পাওয়ারে ২ মিনিটের জন্য আর্নোল্ড প্যারিসকে মাইক্রোওভেনে রাখে। এরপর প্যারিসকে বের করলে ততক্ষণে তার মৃত্যু হয়। এই জঘন্য অপরাধের জন্য আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় চায়না আর্নোল্ডকে। সঙ্গে জানিয়ে দেওয়া হয়, আর্নোল্ড কোনও প্যারোলও পাবেন না।

পেন
২০০৭ সালে, ২১ বছরে জনসন ওয়েবস্টার, ঈর্ষাণ্বিত এবং সন্দেহ পরায়ন এক ইতিহাসের ছাত্র নিজের ২৬ বছরের বান্ধবী রেবেকা লাভকে নেশার বসে কলম দিয়ে কুপিয়ে খুন করে। দুদিন পরে তার দেহ উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। ৯৩টি ক্ষতচিহ্ন লাভের সারা শরীরে পাওয়া গিয়েছে।

স্টিলেটো জুতো
এডিথ ম্যাক্সওয়েল, ভার্জিনিয়া, ওয়াইসের ২১ বছরের এক স্কুল শিক্ষিকা। ১৯৩৫ সালের জুলাই মাসে বাড়িতে বাবার সঙ্গে গার্হস্থ্য বিবাদ চরমে পৌছলে নিজের হাই হিল জুতে দিয়ে মেরে মেরে এডিথ বাবাকে খুন করে। ২৫ বছরের কারাদণ্ড হয়েছিল এডিথের।

গিটার
২০১১ সালের অক্টোবর মাসে, ড্যানি কার্ক, টেক্সাসের একটি বাপ্তিস্ত চার্চের যাজককে ইলেকট্রিক গিটার দিয়ে আঘাত করে করে খুন করে ৩৩ বছরের ডেরিক বারডো।
ছবি সৌজন্য : বোল্ডস্কাই

নকল পা
২০১১ সাল, দেবরা হেওইত নামের এক আশ্রয়হীন মহিলা তার বয়ফ্রেন্ডকে নিজের নকল পা দিয়ে পিটিয়ে খুন করে।

সেক্স টয়
৪৫ বছর আগে দুই প্রতারক এক তারকাকে গলায় সেক্স টয় ঢুকিয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করেছিল। কারণ তারা জানতে পেরেছিল ওই তারকার বাড়িতে ৫ হাজার ডলার রয়েছে। যদিও খুনের পর তার বাড়ি থেকে মাত্র ২০ ডলারই উদ্ধার করতে পারে খুনিরা।

খাবার চামচ
ইংল্যান্ডের রিচার্ড ক্লেয়ার টিমোথি ম্যাগির বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। ম্যাগি নিজেকে বাঁচানোর চেষ্টা চালায়। ম্যাগিকে প্রতিহত করতে একটি চামচ দিয়ে তার ঘাড়ের কাছে এমন আঘাত করেন যে তার মাথার শিরা ছিঁড়ে যায়, এবং ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ম্য়াগির।

স্তন
ওয়াশিংটনের বাসিন্দা ৫১ বছরের ডোনা টন। মত্ত অবস্থায় থাকা ডোনা নিজের বয়ফ্রেন্ডের গায়ের উপর চেপে নিজের স্তন দিয়ে তার মুখ আটকে শ্বাসরোধ করে খুন করে। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ লেগেছিল।

এক্সবক্স ৩৬০ গেম
২০১৩ সালের এপ্রিল মাসে এক ২০ বছরের তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশের ভাঙাচোরা ও রক্ত লাগা অবস্থায় পরে ছিল এক্সবক্স ৩৬০। পরে জানা যায় ওই মেয়েটির বয়ফ্রেন্ডই ওই এক্সবক্স ৩৬০ দিয়ে মেরে খুন করে তাকে।

ছাতা
২০১২ সালে ৪০ বছরের এক ব্যক্তি হ্যানোভারের রাস্তা দিয়ে হাঁটছিলেন। ছাতা হাতে এক ব্যক্তি তাকে পাশ কাটিয়ে চলে যায়। এরপর ওই ব্যক্তিই পিছন থেকে অতর্কিতে ওই ৪০ বছরের ব্যক্তিকে ছাতা দিয়ে আক্রমণ করেন। ছাতা দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। পরে তদন্তে জানা যায় ওই ছাতার মধ্যে একটি ছুঁচ ছিল। সেই ছুঁচের মাধ্যমে বিষ ওই ব্যক্তির শরীরে ঢুকিয়ে খুন করা হয়েছে।



Click it and Unblock the Notifications