Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Happy Rose Day 2024: রোজ ডে-তে গোলাপ ছাড়া এই ফুলগুলি দিতে পারেন আপনার ভালবাসার মানুষকে
আর মাত্র কয়েকদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে। বহু প্রতিক্ষিত প্রেমের দিবস পালনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কী ভাবে সঙ্গীকে ভালবাসার কথা প্রকাশ করবে, কীভাবে সারপ্রাইজ দেবে, এসবের প্ল্যানিং কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। শুধু দিনটি আসার অপেক্ষা। আর, ভালবাসা প্রকাশের সেরা মাধ্যম কিন্তু 'ফুল'।
১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন পালিত হলেও ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি, 'রোজ ডে'। সুতরাং, দেরি না করে আজকের দিনেই আপনার ভালবাসার মানুষকে সুন্দর একটি ফুল উপহার দিয়ে বলে ফেলুন আপনার মনের কথা।

প্রচলিত রয়েছে 'রোজ ডে'-র দিন লাল গোলাপ উপহার দেওয়ার। নিঃসন্দেহে, গোলাপ হল ভালবাসা ও আবেগের ফুল। তবে, এমন আরও অনেক সুন্দর ফুল রয়েছে যা আপনার সঙ্গীর হৃদয়কে জয় করতে পারে। আজ আমরা এরকমই কয়েকটি রোমান্টিক ফুল তালিকাভুক্ত করেছি যা, আপনার প্রেমকে প্রস্ফুটিত করে তুলতে সাহায্য করবে। এই ফুলগুলি ছাড়াও, আপনি আপনার সঙ্গীর জন্য একটি রোমান্টিক নোট লিখতে পারেন। যেখানে জানাতে পারেন আপনাদের সম্পর্কটি কতটা সুন্দর এবং ভালবাসায়পূর্ণ। দেখে নিন সেগুলি -

১) অর্কিড
অর্কিড প্রেম, অনুগ্রহ, সৌন্দর্য এবং বিলাসিতা উপস্থাপন করে। এটি এমন একটি রোমান্টিক ফুল যা দিয়ে আপনি আপনার সঙ্গীকে মুগ্ধ করতে পারেন। পাশাপাশি এই ফুলগুলি প্রলোভনেরও প্রতীক। সম্পর্কটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য উপহার হিসেবে প্রদান করুন এই ফুলটি। বিভিন্ন রঙের অর্কিড অনায়াসে যে কারও মন জয় করতে পারে।

২) সূর্যমুখী
সুখ, বিশ্বস্ততা এবং দীর্ঘস্থায়ী প্রেমের জন্য আপনি আপনার সঙ্গীকে সূর্যমুখীর মাধ্যমে সতেজ এবং প্রফুল্ল বোধ করাতে পারেন। এটি ভারতে সর্বক্ষেত্রে প্রচলিত একটি ফুল হলেও ‘রোজ ডে' এর জন্য সূর্যমুখী একটি ভাল বিকল্প হতে পারে। অনেক ধরনের সূর্যমুখী রয়েছে যা থেকে আপনি আপনার সঙ্গীর জন্য সেরাগুলি বেছে নিতে পারেন।

৩) ডেইজি
ডেইজি, গোলাপ দিবসের অন্যতম সেরা উপহার হতে পারে। কারণ, এগুলি বর্ণে উজ্জ্বল এবং বেশ সুগন্ধযুক্ত। শোনা যায়, ডেইজি সরলতা, সৌন্দর্য এবং আনন্দ উপস্থাপন করে। এগুলি বিভিন্ন রঙের হয়। অতএব, আপনি এই ফুল দিয়ে একটি সুন্দর তোড়া তৈরি করে আপনার সঙ্গীর কাছে উপস্থাপন করতে পারেন।

৪) টিউলিপ
‘রোজ ডে' বা ‘ভ্যালেন্টাইন'স ডে'-এর দিন আপনি যদি আপনার সঙ্গীকে বলতে চান তিনি কতটা সুন্দর, তবে অবশ্যই টিউলিপ ফুল বেছে নিতে পারেন। এগুলি লাল, গোলাপী, সাদা ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায় এবং এগুলি সুগন্ধযুক্ত। একটি নতুন সম্পর্কে প্রবেশের সময় প্রেমিক-প্রেমিকারা এটিকে একটি নিখুঁত উপহার হিসেবে বিবেচনা করে থাকে। কারণ, এই সূক্ষ্ম ফুলে খুব কম পরিমাণে পরাগ থাকে, ফলে যাদের ফুলে অ্যালার্জি থাকে তাদের পক্ষে এটি ভাল।

৫) ক্যামেলিয়া
আপনি এবং আপনার সঙ্গী যদি দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েছেন, তবে আপনারা উভয়ের কাছে ক্যামেলিয়া উপহার দিতে পারেন। কারণ, এই ফুলগুলি বিশ্বস্ততা এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক। আপনি হালকা গোলাপী বা গাঢ় লাল রঙের ক্যামেলিয়া উপস্থাপন করতে পারেন। ক্যামেলিয়া গোলাপের মত দেখতে হলেও এটি বেশ অনন্য এবং মনোরম একটি ফুল।

৬) কারনেশন
এই ফুলগুলি বেশ রোমান্টিক এবং বিভিন্ন রঙের পাওয়া যায়। আপনি আপনার সঙ্গীকে প্রেমময় এবং বিশেষ বোধ করানোর জন্য গোলাপী, সাদা বা গাঢ় লাল কারনেশন দিতে পারেন। এই ফুলগুলিতে পরাগ কম থাকে এবং বেশ সুগন্ধযুক্ত। অনেকগুলি কারনেশন একত্রিত করে একটি সুন্দর তোড়া তৈরি করুন এবং উপহার দিন আপনার ভালবাসার মানুষটিকে।

৭) অ্যাস্টার
অ্যাস্টার সবচেয়ে রোম্যান্টিক ফুল হিসেবে বিবেচিত। এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়। কিন্তু, সব রঙের তুলনায় গোলাপী রঙটি বেশ জনপ্রিয়। লোকমুখে প্রচলিত রয়েছে যে, অ্যাস্টার প্রেমের দেবী ভেনাসের প্রতীক। তাই, প্রেমকে পরিপূর্ণ করতে ‘রোজ ডে' তে উপহার দিন এই ফুলটি।

৮) ব্লু-আইরিস
আপনি যদি সঙ্গীর জন্য তার পছন্দের সূক্ষ্ম এবং হালকা ফুল খোঁজেন, তবে ব্লু আইরিস আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ফুলগুলি বেশ মনোরম প্রকৃতির এবং কম পরাগযুক্ত। বলা হয় যে, এই ফুল প্রকৃত ভালবাসা, বিশ্বাস ও শান্তির প্রতীক। ফলে, এই সবকিছু সঙ্গীর কাছে তুলে ধরতে সৌন্দর্যে ভরা নীল বা বেগুনি আইরিস উপহার দিন।



Click it and Unblock the Notifications