Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Air-Purifying Plants: বাড়িতে লাগান এই ৬ গাছ, দূষণমুক্ত থাকবে ঘর!
দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বায়ু, জল, মাটি, শব্দ সবক্ষেত্রেই দূষণ। সঠিক পরিকল্পনার অভাবে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পশু, পাখি এবং মানব শরীরের উপর এর প্রভাব তো পড়ছেই।
পরিবেশ দূষণের ফলে শ্বাসকষ্ট বা হাঁপানির মতো রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসে ক্যান্সার এবং আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এরই মধ্যে নিজের ঘরটুকু যতটা দূষণমুক্ত রাখা যায়, ততই ভাল। অনেকেই বাড়িতে এয়ার পিউরিফায়ার যন্ত্র বসান। কিন্তু তা বেশ খরচ সাপেক্ষ। আবার, প্রাকৃতিক উপায়েও ঘরের বাতাস দ্রুত পরিষ্কার করে ফেলা যায়। এর জন্য দরকার বিশেষ কয়েকটা গাছ। আপনাদের জন্য রইল এমনই কয়েকটি গাছের সন্ধান।
অ্যালোভেরা
ঘরের বাতাস পরিশুদ্ধ করার জন্য অ্যালোভেরা আদর্শ গাছ। অ্যালোভেরা বাতাসে থাকা ফর্মালডিহাইড, বেনজিন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড শোষণ করে। ফলে ঘর দূষণমুক্ত থাকে।
এ ছাড়া, অ্যালোভেরার ঔষধি গুণের কথা তো আমরা সকলেই জানি! অ্যালোভেরা জেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ক্ষত নিরাময়ের বৈশিষ্ট্য রয়েছে। ত্বক, চুল ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার।
পিস লিলি
বাতাস পরিশোধনকারী উদ্ভিদের মধ্যে পিস লিলি অন্যতম। সামান্য যত্নেই ভাল ভাবে বেঁচে থাকে এই গাছ। তবে বেশি রোদে রাখবেন না। মাটি ভেজা থাকলে ভাল। জাইলেন, বেনজিন, ফর্মালডিহাইড, কার্বন মনোক্সাইডের মতো দূষিত পদার্থ শোষণ করে বাতাস দূষণমুক্ত রাখে এই গাছ।
কুকুর, বিড়াল এবং বাচ্চাদের জন্য এই গাছের পাতা বিষাক্ত। এর থেকে অ্যালার্জি হতে পারে।
গোল্ডেন পোথস
ফর্মালডিহাইড, জাইলেন, কার্বন মনোক্সাইড এবং বেনজিনের মতো বিষাক্ত পদার্থ শোষণ করতে খুব কার্যকর গোল্ডেন পোথস। এই গাছের খুব বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। তবে পশুদের জন্য বিষাক্ত এই উদ্ভিদ। তাই এদের থেকে দূরে রাখুন।
ইংলিশ আইভি
অনেক বাড়িতেই এই গাছ দেখে থাকবেন। কিছুটা লতানে প্রকৃতির হয়। কার্বন মনোক্সাইড, বেনজিন, ফর্মালডিহাইড শোষণ করে। গবেষণায় দেখা গেছে, ইংলিশ আইভি বাতাসের ৫৫ শতাংশেরও বেশি বিষাক্ত পদার্থ শোষণ করে। তবে এই গাছ খুব ভাল ভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, নইলে পোকা লেগে যেতে পারে।
কুকুর এবং বিড়ালের জন্য এই গাছ বিষাক্ত। মানুষের ত্বকেও এই গাছের কারণে সমস্যা হতে পারে।
ব্যাম্বু পাম
বাটারফ্লাই পাম বা অ্যারেকা পাম নামেও পরিচিত এই গাছ বেনজিন, ফর্মালডিহাইড এবং ট্রাইক্লোরোইথিলিন ফিল্টার করে। আর্দ্র মাটি এবং যেখানে ভাল হাওয়া চলাচল করে, সেখানে এই গাছ রাখা উচিত। পোষা প্রাণী বা মানুষের জন্য এই গাছ মোটেই বিষাক্ত নয়।
স্পাইডার প্ল্যান্ট
সবুজ স্পাইডার প্ল্যান্ট বিষাক্ত নয়। পোষা প্রাণী এবং বাচ্চাদের জন্য একেবারে নিরাপদ। ঘরের বাতাসে থাকা জাইলেন এবং ফর্মালডিহাইড নির্মূল করার ক্ষমতা রয়েছে এই গাছে। সপ্তাহে দুই থেকে তিনবার এই গাছে জল দিন।



Click it and Unblock the Notifications

