Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
April Fools' Day: এপ্রিল ফুল ডে-তে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে শেয়ার করুন এই মজার জোকসগুলি
আজ পয়লা এপ্রিল, 'এপ্রিল ফুল ডে'। হাসি, মজা, বোকা বানানোর এক অন্যতম দিন। এই দিনটিতে আট থেকে আশি প্রত্যেকেই অত্যন্ত মজা করে, একে অপরকে বোকা বানায়, একে অপরের সাথে কৌতুক এবং মজার জোকস শেয়ার করে। এটা বলা ভুল হবে না যে, কৌতুক এবং অট্টহাসিই হল এপ্রিল ফুল ডে-র মূল আচার বা রীতি। কাছের মানুষদের বোকা বানানোর জন্য এইদিন প্রত্যেকের মাথায় নানা রকমের ফন্দি ঘুরতে থাকে। আর একবার কাউকে বোকা বানাতে পারলেই, মিশন সাকসেসফুল....। তবে আপনার খুব কাছের কেউ যদি দূরে থাকে এবং আজ আপনি তাকে বোকা বানাতে পারছেন না, তাহলে কিছু মজার জোকস শেয়ার করে তার মুখে হাসি ফোটাতে পারেন।

আজকের এই হাসি-ঠাট্টার দিনে আমরা আপনাদের জন্য কিছু মজার জোকস নিয়ে এসেছি, যেগুলি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের মুখে হাসি ফোটাতে পারেন।

১)
তোমার হাসি ভীষণ মিষ্টি,
তোমার স্টাইল অপূর্ব,
তোমার কন্ঠস্বর খুব মধুর,
তোমার চোখ দু'টো মনোমুগ্ধকর।
দেখো, কী সুন্দর আমি মিথ্যা বললাম!
হ্যাপি এপ্রিল ফুল ডে

২)
দুষ্টু বিড়াল খবর দিল, ডিম পেড়েছে হাতি।
ডিম থেকে বেরিয়ে এল রামছাগলের নাতি!!!
ছাগলটা দেখতে কার মতো???
এই মেসেজটা যে পড়ছে তার মতো...।
হ্যাপি এপ্রিল ফুল ডে

৩)
মন্টুর ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করল - কী হে মন্টু তোমার ছাতায় ফুটো কেন? মন্টু বলল - আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে!!! হ্যাপি এপ্রিল ফুল ডে

৪)
বুদ্ধিমান ও বোকার মধ্যে পার্থক্য জানেন? বুদ্ধিমান ব্যক্তি মেসেজ পাঠাতে থাকে, একজন বোকা সেগুলি পড়তে থাকে। আপনি আমার মেসেজ কতবার পড়েছেন? হ্যাপি এপ্রিল ফুল ডে!

৫)
এক পাগল ছিল...
এক্কেবারে পাগল...
একদম বদ্ধ পাগল...
পাগলের থেকেও পাগল...
নিশ্চয়ই ভাবছিস কে?
যে এই মেসেজটা পড়েছে সে...
হ্যাপি এপ্রিল ফুল ডে!



Click it and Unblock the Notifications