Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Apeejay Bangla Sahitya Utsob 2023: অক্সফোর্ড বুকস্টোরে এপিজে বাংলা সাহিত্য উৎসব, আলোচনায় উঠবে ২২টি বিষয়
Apeejay Bangla Sahitya Utsob 2023: বাঙালির সাহিত্য ও সংস্কৃতিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বাংলা ভাষা। প্রাচীনতম ও শ্রুতিমধুর ভাষা বাংলা। যে ভাষার মাধুর্যে মোহিত গোটা দুনিয়া। যে সাহিত্য, যে সংস্কৃতি বিশ্বকে উপহার দিয়েছে একের পর এক স্বর্ণোজ্জ্বল উপাখ্যান। সেই ভাষার মহিমা তুলে ধরতেই প্রতি বছর কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে অনুষ্ঠিত হয় এপিজে বাংলা সাহিত্য উৎসব।
এপিজে বাংলা সাহিত্য উৎসব কবে?
ভারতের প্রথম ও বৃহত্তম বাংলা সাহিত্য উৎসব 'এপিজে বাংলা সাহিত্য উৎসব' (ABSU)। আজ থেকে শুরু হল এর নবম বর্ষের অনুষ্ঠান। পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুক স্টোরে চলবে বাংলা সাহিত্যের এই অনুষ্ঠান। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর, তিন দিন ব্যাপী এই বিপুল আয়োজনে যোগ দেবেন বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগতের বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তি। বাংলা সাহিত্যের আলোচনার পাশাপাশি বাঙালিয়ানার সঙ্গে বাংলা সাহিত্যের সম্পর্কে তাঁদের নিজস্ব দৃষ্টিকোণ তুলে ধরবেন তাঁরা।

কোন কোন বিষয় তুলে ধরা হবে?
প্রতি বছরের মতো এ বারেও এই অধিবেশনগুলোয় আলোচনা করা হবে বাংলা সাহিত্যের আগামী দিন, সাহিত্যের বিভিন্ন দিক। আলোচ্য বিষয়ে থাকবে - ছোটো গল্প, উপন্যাস, নাটক, সিনেমা, কল্পবিজ্ঞান, ইতিহাস, পুরাণ, নারীবাদী সাহিত্য, অনুবাদ, রাজনীতি, বাংলা কমিক্স এবং গ্রাফিক্স নভেল, বাংলাদেশের সাহিত্য, হাস্যরস, কবিতা, ইত্যাদি।
তিন দিনের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। সাহিত্য ও সংস্কৃতি জগতের একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। মোট ২২টি বিশেষ বিষয়ে আলোচনায় অংশ নেবেন তাঁরা। এ বারের সাহিত্য উৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায় ও শুভঙ্কর দে।
বাংলা সাহিত্য উৎসবের সূচনা কী ভাবে?
২০১৫ সালে শুরু। অক্সফোর্ড বুকস্টোরেই এই ভাবনার জন্ম। যেমন ভাবা, তেমনই কাজ। সেই বছর অক্সফোর্ড বুকস্টোর ও পত্রভারতীর যৌথ উদ্যোগে শুরু হয় বাংলা সাহিত্যের এই অনুষ্ঠান। প্রথম বছর থেকেই সাফল্যের শীর্ষে পৌঁছে যায় এই উদ্যোগ। বাংলা ভাষার গল্প, কবিতা, উপন্যাস, সিনেমা, নাটক নিয়ে চর্চা হয় এখানে। বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বিনম্র প্রয়াস এপিজে বাংলা সাহিত্য উৎসব।



Click it and Unblock the Notifications