কে বেশি হিট, ছবি নাকি অনুষ্কা?

By Swaty Das
anushka sharma

আগামী ৩'রা আগস্ট মুক্তি পেতে চলেছে বলিউড কিং শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত ছবি 'যব হ্যারি মেট সেজাল'। আর এই কারণেই ভারতের নানা শহরে ছবির প্রচারে দেখা যাচ্ছে শাহরুখ এবং অনুষ্কাকে। তবে, এই সব কিছুর মাঝখানে ফ্ল্যাশলাইটের ঝলকানি অনুষ্কার স্টাইল স্টেটমেন্টের ওপর। ছবির প্রচারে অনুষ্কা যেখানেই গেছেন, সেখানেই প্রশংসিত হয়েছেন তার সাজগোজ এবং পোশাকের জন্য। এক কথায়, পাপারাৎজির কলমে যব হ্যারি মেট সেজালের থেকেও বেশি লেখা হচ্ছে অনুষ্কার স্টাইল স্টেটমেন্ট নিয়ে।

খুব সম্প্রতি তাঁকে আবারও পাওয়া গেল নিজস্ব ভঙ্গিতে। উর্বশী করের ডিজাইনে তৈরি আনারকলিতে দারুণ মানিয়েছিল অনুষ্কাকে। সবুজ রঙের ওপর রাজস্থানের বিখ্যাত 'লেহেরিয়া' প্রিন্টের আনারকলি অনুষ্কার সৌন্দর্যকে আরও কয়েকধাপ এগিয়ে দিয়েছে। এরসঙ্গেই জুটি বেঁধেছিল অঙ্কিত খুল্লারের ডিজাইন করা দুল আর কিউরিও কটেজের তৈরি বালা। রাজস্থানি ডিজাইনের আনারকলির সঙ্গে একজোড়া নাগড়াই জুতোও দারুণ মানিয়েছিল। তাই মাথা থকে পা অবধি একেবারে পিকচার পারফেক্ট ছিলেন অনুষ্কা শর্মা। তাই অনায়াসে এই কথা বলাই যায় যে, বলিউডে শুধু হিট ছবির সংখ্যায় নয়, স্টাইল ডিভা হিসাবেও একেবারে প্রথম সারিতে বিরাজ করছেন অনুষ্কা।

Story first published: Wednesday, August 2, 2017, 18:01 [IST]
X
Desktop Bottom Promotion