Anti Valentine's Week List 2022: প্রেমে প্রতারিত হয়েছেন? সপাটে চড় মেরে আসুন বিরক্তিকর প্রাক্তনকে!

ফেব্রুয়ারি মাসটি প্রেমিক-প্রেমিকা, বিবাহিত দম্পতিদের কাছে খুবই স্পেশাল। কারণ এই মাসেই হয় ফাল্গুনের সূত্রপাত অর্থাৎ বসন্ত কাল শুরু হয়ে যায়৷ বসন্ত কালের সাথে প্রেম-ভালোবাসার একটা আলাদাই যোগসূত্র আছে। আবার এই মাসেই ৭-১৪ ফেব্রুয়ারি, সাত দিন ধরে উদযাপিত হয় ভ্যালেন্টাইনস উইক বা ভালোবাসার সপ্তাহ৷ রোজ ডে দিয়ে শুরু হয়ে ভ্যালেন্টাইনস ডে-এর মাধ্যমে শেষ হয়। তাই, বছরের বাকি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসই হল প্রেমের স্বর্ণালী সময়৷

Anti Valentines Week Full List

কিন্তু সবকিছুরই বিপরীত দিক আছে। ঠিক তেমনই, ভ্যালেন্টাইনস উইক যেমন আছে, তেমন অ্যান্টি ভ্যালেন্টাইনস উইকও আছে। ভালোবাসা দিবসের পরের দিন, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সপ্তাহ, চলে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ভালোবাসায় প্রতারিত যারা, তাদের কাছে এই দিনগুলো খুব স্পেশাল। তাহলে জেনে নিন, অ্যান্টি-ভ্যালেন্টাইনস উইক এর সম্পূর্ণ তালিকা এবং উদযাপনের পদ্ধতি।

অ্যান্টি-ভ্যালেন্টাইনস উইক এর তালিকা

অ্যান্টি-ভ্যালেন্টাইনস উইক এর তালিকা

স্ল্যাপ ডে- ১৫ ফেব্রুয়ারি, ২০২২

কিক ডে- ১৬ ফেব্রুয়ারি, ২০২২

পারফিউম ডে- ১৭ ফেব্রুয়ারি, ২০২২

ফ্লার্টিং ডে- ১৮ ফেব্রুয়ারি, ২০২২

কনফেশন ডে- ১৯ ফেব্রুয়ারি, ২০২২

মিসিং ডে- ২০ ফেব্রুয়ারি, ২০২২

ব্রেক আপ ডে- ২১ ফেব্রুয়ারি, ২০২২

স্ল্যাপ ডে : ১৫ ফেব্রুয়ারি

স্ল্যাপ ডে : ১৫ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক একদিন পর অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি হল স্ল্যাপ ডে। যদি কেউ আপনার মন ভেঙে থাকে, আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, তাহলে তাকে এই দিন চড় মেরে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন। তবে চড় মারার মানে এই নয় যে আপনি তার গালে সত্যিই থাপ্পড় মারবেন। বরং এই দিনে চপেটাঘাতে নিজের মনের অনুভূতিকে পাল্টানোর চেষ্টা করুন, যে অনুভূতি গড়ে উঠেছিল সেই প্রতারক ব্যক্তিকে কেন্দ্র করে৷ পুরানো অনুভূতি মন থেকে ঝেড়ে ফেলে এগিয়ে চলুন নতুন পথে৷

কিক ডে : ১৬ ফেব্রুয়ারি

কিক ডে : ১৬ ফেব্রুয়ারি

স্ল্যাপ ডে-র পরের দিনটি হল কিক ডে। এই দিন নিজের মনের সব দুঃখ কষ্ট এবং নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিন পদাঘাতে।

পারফিউম ডে : ১৭ ফেব্রুয়ারি

পারফিউম ডে : ১৭ ফেব্রুয়ারি

এই দিনটিতে মনের নেতিবাচক চিন্তাভাবনাকে ঝেড়ে ফেলে, ধূলিসাৎ করে দিয়ে নিজেকে করতে তুলুন সুবাসিত, সুরভিত।

ফ্লার্টিং ডে: ১৮ ফেব্রুয়ারি

ফ্লার্টিং ডে: ১৮ ফেব্রুয়ারি

অল্পবিস্তর ফ্লার্ট করা খুব একটা দোষের নয়৷ নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ করে নতুন পথে শুরু করুন জীবনকে৷ তাছাড়া, রিলেশনশিপে থাকাকালীনও অনেকে এই দিনটি উদযাপন করে। অন্য ব্যক্তির সঙ্গে ফ্লার্ট করে ভালোবাসার মানুষকে রাগানো।

কনফেশন ডে : ১৯ ফেব্রুয়ারি

কনফেশন ডে : ১৯ ফেব্রুয়ারি

১৯ ফেব্রুয়ারি হল কনফেশন ডে। এদিন আপনি আপনার অনুভূতি শেয়ার করুন আপনার ক্রাশের সঙ্গে৷ আপনি মনের মধ্যে যেসব কথা লুকিয়ে রেখেছিলেন, সেগুলি বলুন তাকে।

মিসিং ডে : ২০ ফেব্রুয়ারি

মিসিং ডে : ২০ ফেব্রুয়ারি

প্রিয় মানুষটিকে আপনি কতটা মিস করেন, তা প্রকাশ করুন এই দিনে। যে কেউ হতে পারে - একজন বন্ধু, পরিবারের সদস্য বা সহকর্মী।

ব্রেকআপ ডে : ২১ ফেব্রুয়ারি

ব্রেকআপ ডে : ২১ ফেব্রুয়ারি

টক্সিক রিলেশনশিপে আছেন? রিলেশনশিপে থেকে হাঁপিয়ে উঠেছেন? তাহলে ব্রেকআপ ডে-তেই এই খারাপ সম্পর্ক শেষ করতে পারেন।

X
Desktop Bottom Promotion