Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) এআইসিডব্লু ২০১৫-এ সেরা ৮ শোস্টপার
আমাজন ইন্ডিয়া কোচর উইক-২০১৫ এর রেড কার্পেট মাতালেন বি-টাউনের ললনারা। কখনও ডিজাইনার সাবানা কখনও ডিজাইনার মনীশা, কখনও হরপ্রীত নারুলার ডিজাইনে রাম্পের শোভা বাড়ালেন বলিতনয়ারা।
কাল্কি কোচলিন, অদিতি রাও হায়দারি, রিচা চড্ডার পাশাপাশি এআইএফডব্লুর মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ঐশ্বর্য রাই বচ্চনের মতো অভিনেত্রীদেরও।
এখঝলকে দেখে নেওয়া যাক এআইসিডব্লু ২০১৫-এ রেড কার্পেটে বলিউড সুন্দরীদের

শিল্পা শেঠী
হরপ্রীত নরুলা ও রিম্পলের শো-স্টপার শিল্পা শেঠী। সোনালি ও বেজ রংয়ের ভারী লহেঙ্গায় সুনার গহনায় একেবারে মহারানীর মতো দেখাচ্ছিল শিল্পাকে। লহেঙ্গাটি ভারি ও চকমকে হওয়ার দরুণ গলায় জরোয়া ভারি গহনা পরেছেন তিনি। কানে বা হাতে অন্য কোনও ভারী গহনায় দেখা যায়নি তাকে।

কাল্কি কোচলিন
গৌরব গুপ্তার ক্লিট ও সিফার কালেকশনের শো-স্টপার কাল্কি সবাইকে হতবাক করে দিয়েছেন

কীর্তি শ্যানন
মণীশা জয়সিংয়ের 'রানঅ্যাওয়ে ব্রাইড' হিসাবে অনবদ্য কীর্তি। মণীশার সেইলিং ব্রাইড কালেকশনের ফিউশন কনট্রাস্ট লহেঙ্গায় তরুণ ও আধুনিক প্রজন্মকে কীর্তির মধ্যে দিয়ে তুলে ধরেছেন ডিজাইনার।

রিচা চড্ডা
রায়ানু টন্ডনের জন্য হাঁটলেন রিচা চড্ডা। পার্সি রাজকুমারীর মতো লাগছিল রিচাকে।

চিত্রাঙ্গদা সিং
চিত্রাঙ্গদা সিং হলেন আরও এক বলিউড ললনা যাঁকে আদ্যপান্ত ভারতীয় রূপে দেখা গেল রাম্পে। দেবারুন মুখোপাধ্যায়ের লাল ও ক্রিম রংয়ের লহেঙ্গায় অনবদ্য চিত্রাঙ্গদা।

অদিতি রাও হায়দারি
দেবারুণেরই 'সিনেমা থেকে অনুপ্রাণিত' পোশাকের কালেকশনে দেখা গেস অদিতিকে। সিল্কের ফ্লেয়ারড লহেঙ্গার সঙ্গে সিকুয়েন দুপাট্টায় মোহময়ী অদিতি।

কঙ্গনা রানাউত
ফ্যাশন ডিজাইনার মানব গুঙ্গওয়ানির ফ্রেঞ্চ কালেকশনের শোস্টপার ছিলেন কঙ্গনা। বলাই বাহুল্য রাম্প মাতিয়ে দিলেন কঙ্গনা।

ঐশ্বর্য রাই বচ্চন
প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঐশ্বর্য ফিরলেন রাম্পে। মনীশ মলহোত্রার গাঢ় বার্গেন্ডি রংয়ের ফ্লোর লেনথ আনারকলি গাউনে একেবারে সম্রাজ্ঞী অ্যাশ।



Click it and Unblock the Notifications