আম্বানির পার্টিতে রুপকথার সুপারনোভা!

রূপকথার গল্পও যার কাছে হার মানবে, তিনি নাতালিয়া ভডিওনোভা।

By Swaity Das

রূপকথার গল্পও যার কাছে হার মানবে, তিনি নাতালিয়া ভডিওনোভা। ফ্যাশন দুনিয়ার খবর যারা রাখেন, এমন মানুষের কাছে খুবই পরিচিত এই নাম। তবে তাঁর জীবন তাকে দুনিয়ার কাছে পরিচিত করেছে সুপারনোভা নামেই। সেই রাশিয়ান সুন্দরী মডেল নাতালিয়া ভডিওনোভা ওরফে সুপারনোভা এই সেদিনই ঘুরে গেলেন ভারতের টিন্সেল টাউন মুম্বাই থেকে।

Natalia Vodianova in India, who is Natalia Vodianova, ambani's dinner party, celebs at ambanis party, celebs style at ambanis party, latest celebrity parties, celebrity party outfits,Bollywood party, Bollywood parties, Bollywood couples, Bollywood gossip, Bollywood clothes, Bollywood fashion, Natalia Vodianov

মূলত বিখ্যাত এক ফ্যাশন ম্যাগাজিনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই তিনি ভারতে এসেছিলেন। আর ভারতের মাটিতে অতিথি অভ্যর্থনা তো সবারই জানা। তাই নাতালিয়া ভডিওনোভার খুব কাছের বন্ধু ইশা আম্বানি, বন্ধুর আপ্যায়নে বাড়িতেই ব্যবস্থা করলেন এক তারকাখচিত সন্ধ্যার। কে এই ইশা আম্বানি? ইশা আম্বানি হলেন ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির একমাত্র কন্যা। আর তাঁর পার্টিতে যে বলিউড হাজির থাকবে, সে তো জানা কথাই।

সুপারনোভাকে স্বাগত জানাতে হাজির ছিলেন কাপুর সিস্টার করিনা- করিশ্মা, জ্যাকলিন ফারনান্ডেজ, মিরা রাজপুত কাপুর, হৃতিক রোশন, বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রায় কাপুর, নেহা ধুপিয়া, করন জোহর, শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, শ্রীদেবী কন্যা জাহ্নবি এবং খুশি। এছাড়াও ছিলেন সুপারমডেল এবং লেখিকা পদ্মালক্ষ্মী, ড্রেস ডিজাইনার মনিশ মালহোত্রা, নাতাশা পুনাওয়ালা, কণিকা কাপুর, মালাইকা আরোরা এবং অনামিকা খান্না।

Story first published: Tuesday, September 26, 2017, 11:45 [IST]
X
Desktop Bottom Promotion