Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cannes 2023: হুডেড গাউনে কান রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেত্রী
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি' ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। বিশালাকৃতির হুডেড গাউনে কানের লাল গালিচায় হাঁটলেন অভিনেত্রী। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের বহু পুরানো অতিথি ঐশ্বর্যা। ২১ বছর ধরে কানের রেড কার্পেটে হাঁটছেন তিনি।
বৃহস্পতিবার, অভিনেত্রীর পরনে ছিল সিলভার এবং কালো রঙের হুডিওয়ালা গাউন। কোমরে বো করে বাঁধা কালো বেল্ট। খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। এর সঙ্গে মানানসই মেকআপ। এমন সাজে ঐশ্বর্যার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে, পরনের পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হয়েছেন বচ্চন বধূ। নেটপাড়ায় তাঁকে নিয়ে মীম ছেয়ে গিয়েছে।

ঐশ্বর্যার হুডিযুক্ত গাউনটিকে অনেকে বোরখার সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ বলছেন, অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে এসেছে। কই মিল গ্যায়া ছবির জাদুর সঙ্গেও তুলনা করেছেন কেউ। অনেকে বলছেন, তিনি নিজেকেই উপহার ভেবে সিলভার কাগজে মুড়িয়ে ফেলেছেন। শাওয়ার্মা রোল, আইসক্রিমের সঙ্গেও তুলনা করে হাসির খোরাক বানিয়েছেন অভিনেত্রীকে।
প্রতি বছরই নিত্যনতুন আউটফিটে কানের রেড কার্পেট মাতান ঐশ্বর্যা। দু'দশকে নানা সাজে কান-এ উপস্থিত হয়েছেন অভিনেত্রী। প্রতি বারই তাঁর সাজপোশাক নিয়ে সমালোচনার পাশাপাশি প্রশংসাও হয়। এ বারেও তার অন্যথা হয়নি। ঐশ্বর্যার সাজে সমালোচনা হয়েছে ঠিকই, তবে মুগ্ধও হয়েছেন অনেকেই।



Click it and Unblock the Notifications
